আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

২০ বছর পর টুইন টাওয়ার হামলার পরিকল্পনাকারীর বিচার

২০ বছর পর টুইন টাওয়ার হামলার পরিকল্পনাকারীর বিচার

যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ার হামলার ২০ বছর পর বিচার শুরু হতে যাচ্ছে অভিযুক্ত মূল পরিকল্পনাকারী শেখ খালিদ মোহাম্মদসহ পাঁচ জনের। ২০২১ সালের জানুয়ারিতে গুয়ান্তানামোর একটি সামরিক আদালতে তাদের বিচার শুরু হবে বলে জানিয়েছে বিবিসি।

খালিদসহ পাঁচ জনের বিরুদ্ধে যুদ্ধাপরাধ, সন্ত্রাসবাদ ও তিন হাজার লোককে হত্যার অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর আল-কায়েদার বিমান হামলায় ধ্বংস হয় টুইট টাওয়ার। একই দিন আল-কায়েদা ওয়াশিংটন ও পেনসিলভানিয়াতেও হামলা চালিয়েছিল। ২০০৩ সালে খালিদকে পাকিস্তান থেকে আটক করা হয়। পরে তাকে তাকে গুয়ান্তানামো কারাগারে স্থানান্তর করা হয়।

২০০৮ সালে খালিদ জানিয়েছিলেন, তিনি দোষ স্বীকার করতে চান এবং শাহাদতকে বরণ করে নেবেন। ২০০৯ সালে ওবামা প্রশাসন খালিদের বিচার কার্যক্রম নিউ ইয়র্কে স্থানান্তরের উদ্যোগ নেয়। তবে ২০১১ সালে কংগ্রেসের বিরোধিতার কারণে সেই সিদ্ধান্ত বাতিল করা হয়। শেষ পর্যন্ত ২০১১ সালের জুনে খালিদসহ পাঁচজনের বিরুদ্ধে জর্জ ডব্লিউ বুশ প্রশাসন যে অভিযোগ গঠন করেছিল সেই অভিযোগই আনা হয়।

 

শেয়ার করুন

পাঠকের মতামত