আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ইমরান খানের আহ্বানে আধা ঘন্টার জন্য নিশ্চল পাকিস্তান

ইমরান খানের আহ্বানে আধা ঘন্টার জন্য নিশ্চল পাকিস্তান

প্রধানমন্ত্রী ইমরান খানের আহ্বানে সাড়া দিয়ে শুক্রবার দুপুর ১২টা থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত নিশ্চল ছিল পাকিস্তান। কাশ্মীরের জনগণের প্রতি সংহতি জানাতে আধা ঘন্টার জন্য ‘কাশ্মীর আওয়ার’ পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছিলেন ইমরান।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি অফিস, ব্যাংক, ব্যবসায়ী, আইনজীবী ও সামরিক কর্তৃপক্ষসহ সর্বস্তরের মানুষ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন। দুপুরের এই সময়টি প্রতিটি সড়কের সিগন্যালে লাল বাতি জ্বলেছিল, অর্থাৎ প্রতিটি সড়কেই ওই সময় গাড়িগুলো দাঁড়িয়েছিল।

মূল অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল রাজধানী ইসলামাবাদে প্রধানমন্ত্রীর দপ্তরের বাইরে। সেখানে উপস্থিত বিপুল সংখ্যক লোকের সামনে ভাষণ দিয়েছেন ইমরান খান। অনুষ্ঠানের শুরুতেই পাকিস্তান এবং আজাদ জম্মু ও কাশ্মীরের জাতীয় সঙ্গীত বাজানো হয়।

সমাবেশে ইমরান বলেন, ‘আজ পুরো পাকিস্তান, যেখানেই পাকিস্তানিরা রয়েছে, যেখানে আমাদের শিক্ষার্থী অথবা দোকানদার কিংবা শ্রমিকরা রয়েছেন-আমরা সবাই আমাদের কাশ্মীরীদের পাশে দাঁড়িয়েছি। আমাদের কাশ্মীরীরা কঠিন সময় পার করছেন।’

শেয়ার করুন

পাঠকের মতামত