আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

আসামের নাগরিক তালিকায় নেই প্রাক্তন রাষ্ট্রপতির স্বজনদের নাম

আসামের নাগরিক তালিকায় নেই প্রাক্তন রাষ্ট্রপতির স্বজনদের নাম

আসামের চূড়ান্ত নাগরিকপঞ্জিতে নাম ওঠেনি ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ফখরুদ্দিন আহমেদের স্বজনদের। তালিকায় ভারতীয় সেনাবাহিনীর প্রাক্তন লেফটেন্যান্ট মোহাম্মদ সানাউল্লাহ এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সৈয়দা আনোয়ারা তৈমুরের নামও ওঠেনি।

ভারতের পঞ্চম রাষ্ট্রপতি ছিলেন ফখরুদ্দিন আহমেদ। ১৯৭৪ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত তিনি এই পদে ছিলেন।গত বছর নাগরিকপঞ্জির দ্বিতীয় খসড়া তালিকাতে ফখরুদ্দিনের ছোট ভাই এহতারামুদ্দিনসহ পরিবারের একাধিক সদস্যের নাম না থাকায় বিতর্ক শুরু হয়েছিল। এহতারামুদ্দিন ও ফখরুদ্দিনের বাবা জালনুল আলি আহমেদ ছিলেন প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক, যিনি সেনাবাহিনী থেকে কর্নেল হিসেবে অবসর নিয়েছিলেন। আসামের প্রথম চিকিৎসক ছিলেন জালনুল আলি।

এনআরসি কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছিল, নাগরিকত্ব প্রমাণে যথাযথ নথিপত্র পেশ করতে হবে। তবে এহতারামুদ্দিনের ছেলে জিয়াউদ্দিন আলি আহমেদ ও তার পরিবারের সদস্যরা যথাযথ নথিপত্র পেশ করলেও চূড়ান্ত তালিকায় নাম আসেনি তাদের।

গত বছর এনআরসি দ্বিতীয় খসড়া তালিকাতে নাম না আসায় লেফটেন্যান্ট (অব) মোহাম্মদ সানাউল্লাহ ও তার পরিবারের সদস্যরা গত মে মাসে গুয়াহাটি হাই কোর্টে আবেদন করেন। পরে আদালত বিষয়টি ফরেনার্স ট্রাইব্যুনালে পাঠায়। অভিযোগ নিস্পত্তি না হওয়ায় চূড়ান্ত নাগরিকপঞ্জিতে তাই নাম আসেনি সানাউল্লাহ ও তার পরিবারের সদস্যদের।

চূড়ান্ত নাগরিকপঞ্জিতে আসামের একমাত্র নারী মুখ্যমন্ত্রী সৈয়দা আনোয়ারা তৈমুরের নামও আসেনি। গত বছরের জুলাইয়ের খসড়া তালিকাতেও তার নাম ছিল না। ওই সময় অস্ট্রেলিয়া প্রবাসী তৈমুর জানিয়েছিলেন, তিনি দেশে ফিরে প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করবেন।

শেয়ার করুন

পাঠকের মতামত