আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ব্রেক্সিট: বিদ্রোহীদের ভোটে হেরে গেলেন বরিস জনসন

ব্রেক্সিট: বিদ্রোহীদের ভোটে হেরে গেলেন বরিস জনসন

নিজেদের দলের বিপক্ষে ভোট দিলে বহিষ্কার এবং আগাম নির্বাচন করার হুমকি দিয়েও ব্রেক্সিট পরিকল্পনায় হেরে গেছে কনজারভেটিভ সরকার। এ ইস্যুতে ক্ষমতাসীন কনজারভেটিভ দলের ২১ বিদ্রোহী এমপি গিয়ে এক হয়েছেন বিরোধীদের সঙ্গে। আর তাতে চুক্তিহীন ব্রেক্সিটে সরকারকে পরাজিত করেছে পার্লামেন্টের বিরোধী দল লেবার পার্টি।

বিরোধী দলের এমপিরা বিদ্রোহীদের সঙ্গে নিয়ে প্রক্রিয়াটি আটকাতে এমনকি ব্রেক্সিট দেরি করাতে পার্লামেন্ট অধিবেশনে নিজেদের তৈরি করা একটি আইন পাস করানোর চেষ্ঠা করছেন।

সাময়িক স্থগিত থাকার পর মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) আবার শুরু হয় ব্রিটিশ পার্লামেন্ট অধিবেশন। এই অধিবেশনের প্রথমদিনেই ‘গলার কাঁটা’ ব্রেক্সিট পরিকল্পনা নিয়ে নিজের দলের ২১ ভোটে হেরে যান প্রধানমন্ত্রী বরিস জনসন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, বেক্সিট কর্মসূচির নিয়ন্ত্রণ রাখতে ক্ষমতাসীন দলের ২১ এমপি বিরোধী দলের সঙ্গে গিয়ে যোগ দিয়েছে। আর এতে মঙ্গলবার কমন্সে ৩২৮ আর ৩০১ ভোটের ব্যবধানে হেরে যায় সরকার। এর অর্থ হলো- তারা ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ায় বিলম্ব করার জন্য একটি বিল উপস্থাপন করবেন। বুধবার (০৪ সেপ্টেম্বর) তারা বিলটি উপস্থাপন করতে পারেন। বিলে তারা ব্রেক্সিট কার্যকরে সময়সীমা ২০২০ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়াতে সরকারের ওপর চাপ সৃষ্টি করতে পারেন।

যদিও আগামী ৩১ অক্টোবর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে যুক্তরাজ্যের বিচ্ছেদ বা ব্রেক্সিট কার্যকর হওয়ার দিনক্ষণ নির্ধারিত রয়েছে। যা নিয়ে এখন ব্রিটেনের রাজনীতিতে তুমুল উত্তেজনা।

ভোটের জবাবে বরিস জনসন বলেন, শিগগির একটি সাধারণ নির্বাচনের জন্য প্রস্তাব আনবো। তখন লেবার পার্টির নেতা জেরেমি করবিন বলেন, নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে বিলটি পাস করা উচিত।

মঙ্গলবার অধিবেশনে ক্ষমতাসীন দলের ২১ বিদ্রোহী এমপির মধ্যে সাবেক মন্ত্রিপরিষদের সদস্যরাও ছিলেন।

ভোটের পরে ১০ নম্বর ডাউনিং স্ট্রিট বলেছে, ক্ষমতাসীন দলের বিদ্রোহী এমপিদের হুইপ সরিয়ে ফেলবেন। এছাড়া কার্যকরভাবে সংসদীয় দল থেকে তাদের বহিষ্কার করা হবে। যদিও এই বহিষ্কারের কিংবা আগাম নির্বাচন অনুষ্ঠান করার হুমকি বিদ্রোহীদের লাইনে আনতে পারবে বলে আশা করছে না প্রধানমন্ত্রীর কার্যালয়।

শেয়ার করুন

পাঠকের মতামত