আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

৩৯ বউ, ৯৪ সন্তান নিয়ে বিশ্বের বৃহত্তম পরিবার; ৪০ মুরগি লাগে প্রতি বেলায়

৩৯ বউ, ৯৪ সন্তান নিয়ে বিশ্বের বৃহত্তম পরিবার; ৪০ মুরগি লাগে প্রতি বেলায়

১৯৪৫ সালে বাংলাদেশ লাগোয়া মিজোরামের এক মধ্যবিত্ত পরিবারে জন্ম জিওনার। মাত্র ১৭ বছর বয়সে প্রথমবার বিয়ে করেন তিনি। আর সব সাধারণ মানুষের মতো একটি বিয়ে করে সন্তুষ্ট থাকতে চাননি। জিওনা এরপর একের পর এক বিয়ে করেছেন। একপর্যায়ে ৩৯ জন নারীকে বিয়ে করেন তিনি। এতো জন স্ত্রী বিশ্বে আর কারো নেই। তিনি এক বছরে সর্বাধিক দশটি বিয়ে করার রেকর্ডও গড়েছেন। আর সব স্ত্রীই তার সঙ্গে থাকেন।

গত ১৩ মার্চে লন্ডন ওয়ার্ল্ড রেকর্ডসে প্রকাশিত এক সংবাদে জানা যায়, পৃথিবীর সব থেকে বড় পরিবার প্রধান হলেন জিওনা চানা। তার ৩৯ জন স্ত্রী রয়েছেন। এছাড়াও ৯৪ জন সন্তান, ১৪ জন পুত্রবধূ এবং ৩৩ জন নাতি-নাতনি রয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, মিজোরামের বাসিন্দা জিওনার বাড়িটিও সংসারের মতোই বড়। ১০০ ঘরের বাড়িতে সবাইকে এক সঙ্গে নিয়ে বাস করেন তিনি। সব স্ত্রীর ঘরই তার ঘরের পাশেপাশে। বিয়ের দিন অনুযায়ী তারা দূরে বা কাছে থাকেন। অর্থাৎ, প্রথম স্ত্রী থাকে সবচেয়ে দূরে আর শেষ বিবাহ করা স্ত্রী জিওনার ঘরের একদম পাশে। তবে সবারই জিওনার ঘরে ঢোকার অনুমতি আছে।
সব ছেলেরাই জিওনার বাড়িতে নিজেদের স্ত্রী নিয়ে থাকেন। জিওনার পরিবারে স্ত্রীদের ও ছেলেদের আলাদা ঘর থাকলেও রান্নাঘর একটাই। অর্থাৎ, জিওনাসহ ৩৯ জন স্ত্রী, ৯৪ জন ছেলে মেয়ে ও ৩৩ জনের খাবার এক সঙ্গেই রান্না করা হয়।

জিওনার পরিবারের প্রতিদিন একশ কেজি চাল আর ৭০ কেজির বেশি আলু রান্না করা হয়। আর যেদিন মাংস হয় সেদিন তো ৬০ কেজি আলু আর ৪০টিরও বেশি মুরগি লাগে। জিওনার ছেলেরা সবাই চাষের কাজ ও পশুপালন করায় পরিবারে খাদ্যের অভাব নেই মোটেও।

পৃথিবীর সবচেয়ে বড় পরিবারের প্রধান হয়েও জিওনা এখানে থামতে চাননি। এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি বিশ্বের সবচেয়ে বড় পরিবারের কর্তা হতে পেরে গর্বিত। আমি আরো বাড়াতে চাই এই পরিবার। আমার দেখভাল করার জন্য এখন অনেকেই রয়েছে। এটাই পরম শান্তির।

এদিকে পরিবারের সদস্যদের জন্য আলাদা স্কুলও বানিয়েছেন জিওনা। সেখানে তার ছেলে-মেয়ে এবং নাতি-নাতিনিরা পড়াশোনা করেছে কিংবা করে। সেই স্কুলটি সরকারের কিছু অনুদানও পায়।

শেয়ার করুন

পাঠকের মতামত