আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

হজ্জ ওমরাহ সহ সব ধরনের ভিসার ফি কমালো সৌদি সরকার

হজ্জ ওমরাহ সহ সব ধরনের ভিসার ফি কমালো সৌদি সরকার

সৌদি আরবে পবিত্র এবং ওমরাহ যাত্রীদের এক বছরের মেয়াদসহ ভিসার ফি দুই হাজার সৌদি রিয়াল থেকে এক বছর কমিয়ে মাত্র ৩০০ রিয়াল করা হয়েছে। একাধিকবার ওমরাহ পালনের জন্য ভিসার যে ফি পরিশোধ করতে হতো, তাও বাতিল করা হয়েছে। পর্যটক এবং পরিবহন যাত্রীরাও এই সুবিধা পাবে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার সৌদি গ্যাজেটের এক প্রতিবেদনে জানানো হয়, দেশটির মন্ত্রিপরিষদের এক বৈঠকে ভিসা ব্যবস্থা পুনর্গঠনের জন্য এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

আগের আইনে দেশটিতে ওমরাহ পালনের জন্য যাত্রীদের ভিসা ফি বাবদ টানা তিন বছর দুই হাজার সৌদি রিয়াল দিতে হতো। নতুন আইনে তা আর কার্যকর থাকছে না।

ভিসা সার্ভিসের সঙ্গে যুক্ত একটি সূত্র জানিয়েছে, হজ্জ এবং ওমরাহ যাত্রীদের জন্য বেশ কিছু নতুন আইন আনা হয়েছে। এই আইনে লাইসেন্সকৃত কোম্পানিগুলোকে ভ্রমণ শর্ত এবং হেলথত ইন্স্যুরেন্স অনুসরণ করতে হবে। পর্যটক এবং পরিবহন যাত্রীদের এসব আইন মেনে চলতে হবে।

সরকারের এ নতুন সিদ্ধান্তে সৌদি বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দেশটির হজ্জ এবং ওমরাহবিষয়ক মন্ত্রী ও গেস্ট সার্ভিস প্রোগ্রাম কমিটির চেয়ারম্যান মোহাম্মদ বেনতেন।

মোহাম্মদ বেনতেন বলেছেন, হজ্জ এবং ওমরাহ পালনের জন্য মুসলমানদের আগমণকে আরো সহজ করতে সরকারের বিচক্ষণ নেতৃত্বের আগ্রহে রাজকীয় ডিক্রিটি জারি করা হয়েছে।

তিনি আরো বলেছেন, নতুন আইনে ক্রমবর্ধমান হজ্জ এবং ওমরাহ যাত্রীদের গ্রহণ সক্ষমতার প্রস্তুতির বিষয়টি ওঠে এসেছে। পবিত্র স্থানগুলোতে বিশাল অবকাঠামো প্রকল্প উন্নয়নের মাধ্যমে এই প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

দেশটির এই সিদ্ধান্ত সৌদি আরবের ভিশন-২০৩০ লক্ষ্য পূরণ করবে। ২০৩০ সালের মধ্যে ৩ কোটি হজ্জ এবং ওমরাহ যাত্রীকে গ্রহণের লক্ষ্য নির্ধারণ করেছে সৌদি সরকার।

শেয়ার করুন

পাঠকের মতামত