আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

প্রথমবারের মতো মানবদেহে প্রয়োগ হচ্ছে ম্যালেরিয়ার টিকা

প্রথমবারের মতো মানবদেহে প্রয়োগ হচ্ছে ম্যালেরিয়ার টিকা

ম্যালেরিয়ার টিকা আবিষ্কৃত হওয়ার পর প্রথমবারের মতো তা মানবদেহে তা প্রয়োগ করা হচ্ছে। শুক্রবার আফ্রিকার দেশ কেনিয়ার বিভিন্ন অঞ্চলের শিশুদের এই টিকা দেওয়া শুরু হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতি বছর এখনো বিশ্বের ২০ কোটির বেশি মানুষ ম্যালেরিয়া আক্রান্ত হয়ে থাকেন, বেশির ভাগ সময় যার শিকার হয় শিশুরা। সম্প্রতি প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে বলা হয়, ম্যালেরিয়াকে হারানো এখন আর দূর কল্পনা নয়।

আগামী তিন বছরের মধ্যে কেনিয়ার তিন লাখের বেশি শিশুকে ম্যালেরিয়ার টিকা দেওয়া হবে। আফ্রিকায় এখনো ম্যালেরিয়া এক বিরাট আতংকের নাম। ম্যালেরিয়াতে গোটা পৃথিবীতে প্রতি বছর যত মানুষ মারা যায়, তার অর্ধেকই মারা যায় আফ্রিকা অঞ্চলের পাঁচটি দেশে।

২০০০ সাল পর্যন্ত ম্যালেরিয়া আছে এমন দেশের সংখ্যা ১০৬ থেকে ৮৬ তে নেমে এসেছে। ম্যালেরিয়া আক্রান্তের হার ৩৬ শতাংশ হ্রাস পেয়েছে। মৃত্যুর হার হ্রাস পেয়েছে ৬০ শতাংশ

তবে এ অগ্রগতির পেছনে বড় কারণ সাম্প্রতিক দশকগুলোতে বিশ্বব্যাপী মানুষ মশার কামড় ঠেকানোর বিভিন্ন উপায় বের করেছে। যেমন কীটনাশক মাখানো মশারি, এবং ম্যালেরিয়া চিকিৎসায় উন্নত ওষুধ আবিষ্কার। কিন্তু ম্যালেরিয়ার টিকা এখন পর্যন্ত আবিষ্কার করা যাচ্ছিলো না। এবার বিজ্ঞানীরা জানালেন টিকা আবিষ্কার হয়েছে এবং তা দেওয়াও শুরু হয়েছে।

ম্যালেরিয়া কী?
প্ল্যাসমোডিয়াম নামে এক ধরণের পরজীবীর সংক্রমণে ম্যালেরিয়া হয়। স্ত্রী অ্যানোফিলিস মশার কামড়ে ম্যালেরিয়ার জীবাণু একজনের থেকে আরেকজনে ছড়িয়ে পড়ে। আক্রান্ত হলে তীব্র জ্বর, মাথা ব্যথা এবং কাঁপুনি হয় একজন মানুষের। ম্যালেরিয়ার পরজীবী লিভার ও লোহিত রক্ত কণিকার কোষ আক্রমণ করে। অন্য উপসর্গের মধ্যে ম্যালেরিয়া থেকে রক্তশূন্যতা হতে পারে এবং আক্রান্ত হতে পারে মস্তিষ্কও। এখনো প্রতি বছর ম্যালেরিয়ায় চার লাখ ৩৫ হাজার মানুষ মারা যায়, যাদের বেশির ভাগ শিশু।

শেয়ার করুন

পাঠকের মতামত