আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় যৌনপাচারবিরোধী অভিযানে গ্রেপ্তার ১০

        গাছের ডাল ভেঙে ৮ বছরের শিশুর মৃত্যু, পরিবার পাচ্ছে ১ কোটি ৪৬ লাখ ডলার ক্ষতিপূরণ

        বিমানের দরজা খোলার চেষ্টা, জরুরি অবতরণ করতে বাধ্য হলো ফ্লাইট

        ওহাইওর একটি বাড়ি থেকে অমানবিক পরিবেশে ১৬ শিশু উদ্ধার, গ্রেপ্তার ৪ প্রাপ্তবয়স্ক

        এম্পায়ার স্টেটে উঠে প্রেমের প্রস্তাব, আটক দুইজন

        যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদে নবায়ন করল না উত্তর আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তি

        ক্যালিফোর্নিয়ায় বাড়ছে গ্যাস কর, ৪ জুলাইয়ের ছুটির আগে বাড়বে জ্বালানির খরচ

        ক্যালিফোর্নিয়ার আগ্নেয়গিরিতে ১,৫০০ ফুট নিচে পড়েও প্রাণে বাঁচলেন নারী পর্বতারোহী

        দোহায় মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করবেন মার্কিন দূতরা, ইরানি কর্মকর্তাদের সঙ্গে নয়

        যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহ, জারি জরুরি সতর্কতা

        ক্রিপ্টোকারেন্সি থেকে এক বছরে ট্রাম্পের আয় ১০০ কোটি ডলারের বেশি

        জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখল মার্কিন সুপ্রিম কোর্ট, ট্রাম্পের উদ্যোগে বড় ধাক্কা

        ৮ কোটি ৫০ লাখ পাউন্ড পচা খাবারে নাকাল লস এঞ্জেলেস

        ক্যালিফোর্নিয়ার শেল্টারে ১১৭ কুকুরের কবর, ৬০০টির খোঁজ নেই

        ক্যালিফোর্নিয়ায় টেসলার ধাক্কায় শপিং সেন্টারে নিহত ৭৯ বছর বয়সী নারী

        যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা প্রশমনের পথে, আপাতত হামলা বন্ধে সম্মতি

        অবতরণের সময় ড্রোনের ধাক্কার দাবি জেটব্লু পাইলটের

        দেরিতে পৌঁছানো ডাকযোগে ভোট গণনার পক্ষে সুপ্রিম কোর্টের রায়, ট্রাম্পের বড় ধাক্কা

        অবৈধ বর্জ্য তদন্তে মিলল মাদক কারখানা, জব্দ ৮০০ পাউন্ডের বেশি মেথ

        হাসপাতালের নামে প্রতারণা, সতর্ক করল দক্ষিণ ক্যালিফোর্নিয়া

কারাগারে দুঃসহ পরিবেশে কাশ্মিরি বন্দীরা

কারাগারে দুঃসহ পরিবেশে কাশ্মিরি বন্দীরা

ভারতের কেন্দ্রীয় সরকার গত ৫ আগস্ট কাশ্মিরের স্বায়ত্তশাসন কেড়ে নেয়ার পর থেকে ভারত অধিকৃত কাশ্মিরের আন্দোলনকর্মী, স্থানীয় রাজনীতিবিদ ও ব্যবসায়ীসহ কয়েক হাজার মানুষকে আটক করা হয়েছে। এদের অনেককেই ভারতের অন্যান্য অঞ্চলের কারাগারে স্থানান্তর করা হয়েছে।

উত্তর প্রদেশের এমনই একটি কারাগার পরিদর্শন করেছে বিবিসির সাংবাদিক। আগ্রায় শুক্রবার সকাল শুরু হয় প্রচণ্ড গরম ও গুমোট ভাব নিয়েই। উত্তর প্রদেশের এই জনাকীর্ণ ও ধুলাবালুময় শহরটি তাজমহলের আবাসস্থল হিসেবেও পরিচিত। মাঝে মধ্যে হালকা বাতাস এই গরম আবহাওয়াকে সহনীয় করে তোলে। তবে কাশ্মির উপত্যকা থেকে আসা অসংখ্য নারী-পুরুষের জন্য এই আবহাওয়া মোটেও সহনীয় নয়। কেননা কাশ্মিরে যেখানে সেপ্টেম্বর মাসের তাপমাত্রা ১৮ সেন্টিগ্রেডের কাছাকাছি থাকে সেখানে আগ্রায় তাপমাত্রা ৩৫ ডিগ্রি স্পর্শ করেছে।

আগ্রার কেন্দ্রীয় কারাগারের বন্ধ গেটের বাইরে একটি বিশাল ওয়েটিং হলে বসে আছেন কাশ্মিরের অনেক মানুষ। পরিবারের কারাদণ্ড পাওয়া সদস্যদের সাথে অল্প সময় সাক্ষাতের পালা কখন আসবে তার জন্য সবাই ধৈর্য ধরে অপেক্ষা করছেন।

ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন সরকার কাশ্মিরকে স্বায়ত্তশাসন দেয়া বিশেষ মর্যাদা বাতিল করার সিদ্ধান্ত ঘোষণা দেয়ার আগে ওই অঞ্চলটিকে অচল করে দিয়েছিল। মোবাইল ফোনের নেটওয়ার্ক, ল্যান্ডলাইন এবং ইন্টারনেট সংযোগ কেটে দেয়া হয় এবং গৃহবন্দী করা হয় আঞ্চলিক ও রাজনৈতিক নেতাদের।

ভারতের সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ তুলে নেয়ার পর মুসলিম সংখ্যাগরিষ্ঠ উপত্যকাটিতে দফায় দফায় বিক্ষোভ হয়েছে এবং নিরাপত্তা বাহিনী প্রায়ই বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে। সরকারের এই অকস্মাৎ পদক্ষেপের জের ধরে কাশ্মিরের হাজার হাজার আন্দোলনকর্মী এবং অন্যান্য লোকজনকে তাদের বাড়ি থেকে তুলে আনা হয়।

ভারতীয় নিরাপত্তা বাহিনী কাশ্মির থেকে কয়েক শ’ বন্দীকে ভারতের অন্যান্য অঞ্চলের কারাগারে স্থানান্তর করেছে। কর্মকর্তারা বিবিসিকে জানিয়েছেন, তাদের মধ্যে ৮০ জনেরও বেশি বন্দীকে আগ্রায় পাঠানো হয়েছে। কড়া নিরাপত্তায় ঘেরা আগ্রা কেন্দ্রীয় কারাগারটি ভীষণ গরম আর দুর্গন্ধে ভরা। টয়লেটের দুর্গন্ধ ওয়েটিং হল থেকেও পাওয়া যাচ্ছিল। যেখানে পরিবারগুলো বসে অপেক্ষা করছেন তাদের স্বজনের সাথে দেখা করার জন্য। এই দুর্গন্ধের কারণে তাদের বেশিক্ষণ ধরে অপেক্ষা করাও হয়ে পড়েছিল বেশ কঠিন।

এক কাশ্মিরি নিজের জামা দিয়ে মুখের ঘাম মুছতে মুছতে বলেন, ‘এখানে খুবই গরম। আমি এখানেই মরে যাব। সেখানে অপেক্ষায় থাকা পরিবারের সদস্যদের সবাই একই পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। একজন সামান্য হাসি দিয়ে বলেন, আমার নাম জিজ্ঞেস করবেন না। আমরা নয়তো ঝামেলায় পড়তে পারি। তিনি এসেছেন কাশ্মিরের রাজধানী শ্রীনগর থেকে ৩০ কিলোমিটার দূরের শহর থেকে। তিনি তার ভাইয়ের সাথে দেখা করার অপেক্ষায় ছিলেন। তার ভাইকে গত ৪ আগস্ট রাতে ধরে নিয়ে গিয়েছিল ভারতের নিরাপত্তা বাহিনী।

তিনি বলেন, তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল তা আমাদের জানানো হয়নি। কেন তাকে তুলে নেয়া হয়েছিল সেটাও জানি না। নিরাপত্তা বাহিনীর দিকে পাথর ছোড়ার সাথে তার কোনো যোগসূত্র নেই। তিনি একজন সাধারণ গাড়িচালক।

ভাইয়ের খোঁজ জানতে তিনি নিরাপত্তা কর্মকর্তাদের সাথে বার বার দেখা করেন। সে সময় তাকে বলা হয়েছিল যে তার ভাইকে শ্রীনগরে নিয়ে যাওয়া হয়েছে। এরপর অনেক চেষ্টা করার পরে তিনি জানতে পারেন যে, তার ভাইকে আসলে আগ্রায় আনা হয়েছে। তিনি বলেন, আমার ভাইয়ের বয়স ২৮ বছর। সে শিক্ষিতÑ এমনকি তার মাস্টার্স ডিগ্রিও রয়েছে। কিন্তু এখন জেলখানায় থাকার কারণে তার সব কিছুই অকেজো হয়ে পড়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত