আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

শি জিনপিং-এর প্রতি আনুগত্যের পরীক্ষা দিতে হবে চীনা সাংবাদিকদের

শি জিনপিং-এর প্রতি আনুগত্যের পরীক্ষা দিতে হবে চীনা সাংবাদিকদের

আগামী দিনে চীনের সাংবাদিকদের কাজে যোগ দেওয়ার আগে একটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এতে তাদের প্রেসিডেন্ট শি জিনপিং-এর মতাদর্শ নিয়ে বোঝাপড়া পরীক্ষা করা হবে। গত মাসে বেশ কয়েকটি রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে পাঠানো চীনের সংবাদমাধ্যম নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের নোটিশে এই পরীক্ষার কথা জানানো হয়েছে। ওই নোটিশে বলা হয়েছে, সাংবাদিকদের অনুমোদন নবায়ন করতে হলে ‘স্ট্রাডি শি’ নামে একটি অ্যাপের ওপর সাংবাদিকদের পরীক্ষা দিতে হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, অনেকেই বিশ্বাস করেন খুব তাড়াতাড়ি এই নিয়ম চীনের সব সাংবাদিকদের জন্য প্রযোজ্য হবে।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

২০১৭ সালের অক্টোবরে প্রেসিডেন্ট শি জিনপিং-এর চিন্তাকে দলীয় গঠনতন্ত্রে অন্তর্ভূক্ত করার প্রস্তাব অনুমোদন করে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি। আধুনিক চীনের রূপকার হিসেবে স্বীকৃত মাও সে তুং-এর পর শি জিনপিং হলেন দ্বিতীয় ব্যক্তি, ক্ষমতাসীন থাকা অবস্থায় যার চিন্তা দলীয় গঠনতন্ত্রে মতাদর্শের মর্যাদা পেল। মতাদর্শের মর্যাদা পাওয়ায় মাও-এর মতবাদ যেমন মাওবাদ হিসেবে বিবেচিত হয়, শি’র চিন্তাধারাও বিবেচিত হচ্ছে শি-বাদ হিসেবে। এর বিরুদ্ধে যে কোনও চ্যালেঞ্জ এখন থেকে কমিউনিস্ট পার্টির বিরুদ্ধের অবস্থান বলে বিবেচিত হচ্ছে।

শি জিনপিং-এর চিন্তাধারা নিয়ে এ বছরের শুরুতে চালু হয় নতুন অ্যাপ ‘স্ট্রাডি শি’। এই অ্যাপ থেকেই সাংবাদিকদের পরীক্ষা নেওয়া হবে বলে চীনের সংবাদমাধ্যম নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নোটিশে জানানো হয়েছে।

চীনের অন্তত তিনটি সংবাদমাধ্যমের সাংবাদিকেরা গার্ডিয়ানকে জানিয়েছে, তাদের প্রতিষ্ঠান ওই অ্যাপে রেজিস্ট্রেশন করার অনানুষ্ঠানিক নোটিশ পেয়েছে। সানদং প্রদেশের একটি সম্প্রচারমাধ্যমের সাংবাদিক বলেন, ‘উচু সারি থেকে শুরু করে নিম্ন পর্যায় পর্যন্ত কেউ এর থেকে বাঁচতে পারবে বলে আমার বিশ্বাস হয় না’।

অক্টোবরে শুরু হতে যাওয়া এই পরীক্ষা পাঁচটি অংশে বিভক্ত হবে। এর মধ্যে দুটি থাকবে নতুন যুগে শি জিনপিং-এর সমাজতান্ত্রিক শিক্ষা এবং প্রপাগান্ডা বিষয়ে শি-এর গুরুত্বপূর্ণ চিন্তা।

সাংবাদিকদের বিরুদ্ধে সবচেয়ে কম মুক্ত দেশগুলোর একটি চীন। রিপোটার্স উইদাউট বর্ডারস এর সাম্প্রতিক তালিকায় ১৮০টি দেশের তালিকায় চীনের অবস্থান ১৭৭-এ।

চীনা সাংবাদিকদের কাছে আগেও আনুগত্যের দাবি তুলেছেন প্রেসিডেন্ট শি জিনপিং। ২০১৬ সালে তিনটি রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিষ্ঠানের সাংবাদিকদের প্রপাগান্ডা ফ্রন্টের সদস্য আখ্যা দিয়ে তিনি বলেন, তাদেরকে অবশ্যই পার্টিকে নিজেদের পরিবার বলে বিবেচনা করতে হবে।

শেয়ার করুন

পাঠকের মতামত