আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

মোদি-হাসিনার বৈঠকে মমতার থাকা নিয়ে সংশয়

মোদি-হাসিনার বৈঠকে মমতার থাকা নিয়ে সংশয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনার তিন দিনের ভারত সফরকালে তিস্তার পানি বন্টন নিয়ে দ্বিপাক্ষিক আলোচনায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি নিয়ে সংশয় দেখা দিয়েছে। মমতার এই অনুপস্থিতি তিস্তা নিয়ে আলোচনায় যে ছায়া ফেলবে তা বলাই বাহুল্য। রোববার ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আগামী ৩ থেকে ৬ অক্টোবর ভারত সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরকালে ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করবেন তিনি। তবে মমতার সঙ্গে বৈঠকের এজেন্ডা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রীর নেই বলে ভারতীয় কূটনৈতিক সূত্র জানিয়েছে।

দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়, আগামী ৪ থেকে ৮ অক্টোবর দূর্গা পূজা পালিত হবে ভারতে। ওই সময় মমতা বন্দোপাধ্যায় কলকাতায় বিভিন্ন অনুষ্ঠানে ব্যস্ত থাকবেন। মমতার সঙ্গে দিল্লিতে শেখ হাসিনার বৈঠকের বিষয়েও সরকারিভাবে গত সপ্তাহ পর্যন্ত কোনো আলোচনা  হয় নি।

২০১৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালেও মমতার সঙ্গে বৈঠক নিয়ে নাটকীয়তার সৃষ্টি হয়েছিল। পরে অবশ্য নয়া দিল্লিতে বৈঠকে যোগ দেন মমতা। ওই সময় মমতার উপস্থিতিতেই নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে তিস্তার পানি বন্টন নিয়ে চুক্তির ব্যাপারে আশ্বাস দেন।

গত ২০ আগস্ট ঢাকা সফর করেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম  জয়শঙ্কর। ওই সময় জয়শঙ্কর জানিয়েছিলেন, তিস্তা নিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের আলোচনা অব্যাহত আছে। তবে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, প্রধানমন্ত্রীর ভারত সফরকালে বাংলাদেশের বহুল প্রত্যাশিত তিস্তার পানি বন্টন নিয়ে তেমন অগ্রগতি আশা করা হচ্ছে না।

শেয়ার করুন

পাঠকের মতামত