আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

সিসি বিরোধী বিক্ষোভে আবারো উত্তাল মিসর

সিসি বিরোধী বিক্ষোভে আবারো উত্তাল মিসর

মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির অপসারণের দাবীতে আবারো উত্তাল হয়ে উঠছে বিভিন্ন শহর। রাজধানীর পর বন্দর নগরী সুয়েজে দ্বিতীয় দিনের মত বিক্ষোভ চলছে। নিরাপত্তা বাহিনীর সাথে কয়েক শতাধিক বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষ হয়েছে।

খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসিকে পদত্যাগ করার আহ্বান জানিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও গুলি চালানো হয়েছে।

শনিবার মিসরের কেন্দ্রস্থল তাহরির স্কয়ারে আন্দোলন শুরু হওয়ার একদিন পরে মিসরের বেশ কয়েকটি শহরে কয়েক হাজার মানুষ রাস্তায় নেমে এসেছে সিসির বিরুদ্ধে।

সুয়েজের একজন বিক্ষোভকারী বার্তা সংস্থাকে এএফপি জানান, প্রায় ২০০ জন লোক পরপর দ্বিতীয় রাতের জন্য নগরীর কেন্দ্রীয় অঞ্চলে রওনা হলে তাদের নিরাপত্তা বাহিনী এবং সাঁজোয়া যানবাহনের সন্মুখীন হয়। এসময় বিক্ষোভকারীদের উপর টিয়ার শেল ও গুলি চালানো হয় বলে জানান বিক্ষোভকারীরা।

আন্দোলনস্থলের পাশের নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা জানান, এত ঘন ছিল টিয়ার শেল ছোঁড়া হচ্ছিল যে এটি কয়েক কিলোমিটার দূরে তার অ্যাপার্টমেন্ট ব্লকে পৌঁছেছিল।

মহিলাটি বলেছিলেন, আমার নাক জ্বলতে শুরু করে এবং বারান্দায় টিয়ার শেলের গন্ধ ছড়িয়েছিল। আমি কিছু যুবককে দেখলাম যারা আমাদের এদিকের রাস্তায় পাশে এসে লুকিয়েছে।

এদিকে, ২০১১ সালের মিসরের দীর্ঘকালীন নেতা হোসনি মোবারাকের পতনকালীন সময়ে বিপ্লবের কেন্দ্রস্থল কায়রোর তাহরির স্কয়ারে দেশটির আইন শৃংখলা বাহিনীর শক্ত অবস্থান রয়েছে।

এদিকে মিসরের বিভিন্ন এলাকায় সিসিবিরোধী বিক্ষোভ হলেও দেশটির মিডিয়ায় তা প্রকাশে বাধা দিচ্ছে সিসি প্রশাসন। গত দুইদিনে মূলধারার কোন দৈনিক পত্রিকাতেই বিক্ষোভের সংবাদ ছাপানো হয়নি। টিভি চ্যানেলগুলোও ছিল অনেকটা নির্লিপ্ত। আল জাজিরাকে মিসরের ভেতরে ব্যান করা হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত