আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

পানির নিচে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে প্রেমিকের মৃত্যু

পানির নিচে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে প্রেমিকের মৃত্যু

প্রিয়ার খোপায় ‘তারার ফুল’ দিতে না পারলেও তার ‘মন ভজাতে’ মৃত্যুর ঝুঁকি নিতে ভয় পায় না প্রেমিক বেচারা। মার্কিন নাগরিক স্টিভ ওয়েবার চেয়েছিলেন পানির নিচ থেকে বিয়ের প্রস্তাব দিয়ে প্রেমিকাকে চমকে দিতে। তবে প্রেমিকাকে চমকে দিতে পারলেও পানিতে ডুবে মরতে হলো স্টিভকে।

বিবিসি জানিয়েছে, স্টিভ ওয়েবার ও তার প্রেমিকা কেনেশা অ্যান্টোয়াইন পেম্বা দ্বীপের মান্টা অবকাশযাপন কেন্দ্রের একটি অর্ধনিমজ্জিত কেবিনে ১৬ সেপ্টেম্বর থেকে অবস্থান করছিলেন। ১৯ সেপ্টেম্বর প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিতে আংটি ও হাতে লেখা প্রস্তাবটি নিয়ে পানির নিচে চলে যান স্টিভ।

ভিডিও ফুটেজে দেখা যায়, স্টিভ পানির নিচে থেকে হাতে লেখা বিয়ের প্রস্তাবটি অ্যান্টেোয়াইনকে দেখাচ্ছেন। অ্যান্টোয়াইন তখন কেবিনের ভেতর থেকে ঘটনার ভিডিও করছিলেন। বিয়ের আংটিটি এসময় পকেট থেকে বের করে অ্যান্টোয়াইনকে দেখান স্টিভ। এরপরই তিনি সাতরে চলে যান।

মান্টা রিসোর্টের পক্ষ থেকে বলা  হয়েছে, ‘স্টিভ বৃহস্পতিবার দুপুরে পানির তলদেশের রুম থেকে একা ডাইভ করার সময় দুর্ভাগ্যজনকভাবে ডুবে গেছেন।’

ফেসবুক পোস্টে ওয়েবারের মৃত্যুর ঘটনা নিশ্চিত করে অ্যান্টোয়াইন লিখেছেন, স্টিভ ‘কখনোই তার প্রস্তাবের জবাবটি শুনতে পেলো না। তার প্রস্তাবের জবাব ছিলো লক্ষবার হ্যা। আমরা কখনো বাকী জীবন একসঙ্গে শুরু ও উদযাপন করতে পারব না। আমাদের জীবনের সবচেয়ে সেরা দিনটি সবচেয়ে বাজে দিনে রূপ নিলো।’

শেয়ার করুন

পাঠকের মতামত