আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

এক র‌্যালিতে ট্রাম্প-মোদি

এক র‌্যালিতে ট্রাম্প-মোদি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক জনসভায় অংশগ্রহণ করে একে অন্যের ভূয়সী প্রশংসা করেছেন।

রোববার হিউস্টনে প্রায় ৫০ হাজার মানুষ উপস্থিত হওয়া র‌্যালিটিকে ‘ঐতিহাসিক ঘটনা’  হিসেবে আখ্যা দিয়েছেন ট্রাম্প।  সোমবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইভেন্টটির শিরোনাম ছিল ‘হাউডি মোদি’, যেটিকে যুক্তরাষ্ট্রে কোনো বিদেশি নেতাকে সংবর্ধনা জানানোর অন্যতম বৃহত্তম আয়োজন হিসেবে বলা হচ্ছে।

মোদি ও ট্রাম্প স্টেজে ওঠার আগে ৪০০ জন পারফর্মার ৯০ মিনিট স্টেজে বিভিন্ন অনুষ্ঠান পরিচালনা করেন।

ট্রাম্প দর্শকদের উদ্দেশ্যে বলেন, আমেরিকার সবচেয়ে মহান, একনিষ্ঠ ও সবচেয়ে বিশ্বস্ত বন্ধুদের একজন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাকে টেক্সাসে পেয়ে আমি রোমাঞ্চিত।

মোদি তার বক্তব্যে বলেন হোয়াইট হাউজে ‘ভারতের একজন সত্যিকারের বন্ধু’ রয়েছে।

ট্রাম্পকে ‘উষ্ণ, বন্ধুবৎসল, তেজদীপ্ত ও রসবোধসম্পন্ন’ বলে প্রশংসা করেন ভারতের প্রধানমন্ত্রী।

এই র‌্যালি দুই নেতার জন্যই ইতিবাচক ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। ২০২০ সালের নির্বাচনের আগে প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য এটি ছিল ভারতীয়-আমেরিকান নাগরিকদের আস্থা অর্জনের একটি সুযোগ। ঐ নির্বাচনে টেক্সাসে কঠিন লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে।

আর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে নরেন্দ্র মোদির সাক্ষাৎ ও দুই নেতার আন্তরিক ছবির মাধ্যমে ভারতের অভ্যন্তরে নেয়া সাম্প্রতিক কঠোর নীতির বিরুদ্ধে তৈরি হওয়া সমালোচনা হয়তো কাটিয়ে উঠতে পারবেন ভারতের প্রধানমন্ত্রী।

যুক্তরাষ্ট্রে সপ্তাহব্যাপী এই সফরের প্রধান উদ্দেশ্য বাণিজ্য বিষয়ক আলোচনা এবং জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেয়া।

হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করেন এবং মন্তব্য করেন যে তিনি ভারত ও ভারতের মানুষের জন্য ‘ব্যতিক্রমী’ অবদান রেখেছেন।

যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারতীয়-আমেরিকান সম্প্রদায়ের প্রতি ট্রাম্প বলেন, আমরা আপনাদের আমেরিকান নাগরিক হিসেবে পেয়ে গর্বিত।’

শেয়ার করুন

পাঠকের মতামত