আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ইন্দোনেশিয়ায় বিক্ষোভে সহিংসতায় নিহত ২০

ইন্দোনেশিয়ায় বিক্ষোভে সহিংসতায় নিহত ২০

ইন্দোনেশিয়ার পাপুয়ায় দুইটি শহরে শিক্ষার্থীদের চলমান বিক্ষোভে সংঘর্ষে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন।

পাপুয়ার জয়াউইজয়া অঞ্চলের প্রধান নগরী ওয়ামেনায় সোমবার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মধ্যে লড়াইয়ের পর সংঘর্ষ শুরু হয় এবং পরে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠে। খবর রয়টার্সের।

বিক্ষুব্ধরা সরকারি স্থাপনায় আগুন ধরিয়ে দেয় বলে এক বিবৃতিতে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীরা কয়েকটি সরকারি ভবনে আগুন দেওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের থামাতে টিয়ার গ্যাস ছোড়ে।

সেনা মুখপাত্র একো দারয়ান্তো জানান, বিক্ষোভে ওয়ামেনা শহরে ১৬ জন নিহত এবং ৬৫ জন আহত হয়েছেন।

পাপুয়া প্রদেশের রাজধানী জয়াপুরায় সোমবার স্থানীয় একটি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভে চলার সময় কয়েকজন শিক্ষার্থী এক সেনাকে ঘিরে ধরে ছুরিকাঘাতে হত্যা করে বলে জানায় সেখানকার পুলিশ। বিক্ষোভের সময় আরো তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে ওয়ামেনা বিমানবন্দর অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।

পাপুয়ার বাইরের এক শিক্ষক এক শিক্ষার্থীকে ‘বানর’ বলে বিদ্রুপ করেছেন এমন গুজবে নগরী জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে বলে জানান পাপুয়ার পুলিশ প্রধান। তবে ওই শিক্ষক অভিযোগ অস্বীকার করেছেন।

এর আগেও পাপুয়ানদের বিরুদ্ধে জাতিগত বৈষম্যের অভিযোগে পাপুয়া এবং ওয়েস্ট পাপুয়ায় হাজার হাজার মানুষের সহিংস বিক্ষোভ হয়েছে। সেই বিক্ষোভ নিয়ন্ত্রণে আসার কয়েক সপ্তাহের মাথায়ই নতুন করে এ সংঘর্ষ হলো।

শেয়ার করুন

পাঠকের মতামত