আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

মোদিকে ‘ফাদার অব ইন্ডিয়া’ আখ্যা দিলেন ট্রাম্প

মোদিকে ‘ফাদার অব ইন্ডিয়া’ আখ্যা দিলেন ট্রাম্প


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘ফাদার অব ইন্ডিয়া’ হিসেবে আখ্যায়িত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট  ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয় মোদিকে তুলনা করেছেন রকস্টার এলভিস প্রেসলির সঙ্গেও।

হাউস্টনের বিশাল অনুষ্ঠানের পর মঙ্গলবার নিউইয়র্কে ভারতের প্রধানমন্ত্রীকে প্রশংসায় ভাসালেন ট্রাম্প।  মেদির উদ্দেশে ট্রাম্প বলেন, ৬৯ বছরের এই ভারতীয় নেতাই হলেন ‘ফাদার অব ইন্ডিয়া'। খবর এনডিটিভির।

মঙ্গলবার নিউইয়র্কে দুই নেতার দ্বিপাক্ষিক বৈঠকের আগে ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমার মনে আছে আগের ভারতবর্ষ...খুবই ছিন্ন-বিচ্ছিন্ন ছিল এই দেশ। প্রচুর মতবিরোধ ছিল, প্রচুর লড়াই ছিল। এখন মোদি সবাইকে একত্রিত করেছেন। একজন বাবার মতো তিনি সবাইকে বেঁধে রেখেছেন। হয়ত তিনিই ‘ফাদার অব ইন্ডিয়া’। আমাদের উচিত তাকে ভারতের জনক বলে ডাকা... আমি মনে করি তিনি ভারতে দুর্দান্ত কাজ করছেন।

ট্রাম্প বলেন, অনুষ্ঠানটিতে যা প্রমাণিত তা হলো আমি ভারতকে কতটা পছন্দ করি এবং আপনাদের প্রধানমন্ত্রীকেও আমি কতটা পছন্দ করি। আমার ডানদিকে এই ভদ্রলোককে সবাই এত ভালবাসে! মোদি যেন এলভিস প্রেসলির আমেরিকান সংস্করণ! গ্র্যান্ড ‘হাউডি, মোদি!

রোববারের ওই অনুষ্ঠানে ৫০ হাজারের বেশি মানুষ অংশ নেন।

ডোনাল্ড ট্রাম্প এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে একই মঞ্চে ছিলেন। সেখানে টেক্সাসের ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশে বক্তব্য রাখেন তিনি।

পরের বছর নির্বাচনে পুনরায় ট্রাম্প নির্বাচিত হবেন কিনা সেই সিদ্ধান্ত নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন টেক্সাসের জনগণ!

মঙ্গলবার ট্রাম্প বলেন, আমার ব্যক্তিগত রসায়ন (প্রধানমন্ত্রী মোদির সঙ্গে) দিন দিন ভালো হচ্ছে। মোদির প্রতি আমার শ্রদ্ধা রয়েছে এবং আমি তাকে সত্যিই ভীষণ পছন্দ করি। তিনি একজন দুর্দান্ত ভদ্রলোক এবং মহান নেতা।

প্রধানমন্ত্রী মোদিও ট্রাম্পকে উদার প্রশংসায় ভরিয়ে দেন। প্রধানমন্ত্রী মোদি বলেন, সিইও থেকে কমান্ডার-ইন-চিফ, বোর্ডরুম থেকে ওভাল অফিস, স্টুডিও থেকে শুরু করে বৈশ্বিক পর্যায়ে, রাজনীতি থেকে শুরু করে অর্থনীতি ও সুরক্ষা সর্বত্র ট্রাম্প গভীর ও স্থায়ী প্রভাব ফেলেছেন।

 মঙ্গলবার দ্বিপাক্ষিক বৈঠকে দুই নেতা বাণিজ্য ও সন্ত্রাস নিয়ে আলোচনা করেন।

নয়াদিল্লির আপত্তি সত্ত্বেও চতুর্থবারের মতো ভারত-পাকিস্তানের মধ্যে কাশ্মীরের বিরোধ নিয়ে মধ্যস্থতার প্রস্তাবের পুনরাবৃত্তির কয়েক ঘণ্টা পরেই ডোনাল্ড ট্রাম্প ইসলামাবাদকে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে আরও বেশি পদক্ষেপের জন্য চাপও দেন।

শেয়ার করুন

পাঠকের মতামত