আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ট্রাম্পকে অভিশংসনের জন্য আনুষ্ঠানিক তদন্ত শুরু

ট্রাম্পকে অভিশংসনের জন্য আনুষ্ঠানিক তদন্ত শুরু

রাজনৈতিক প্রতিপক্ষকে ক্ষতিগ্রস্ত করার জন্য বিদেশি শক্তির সাহায্য নেয়ার অভিযোগে মার্কিন ডেমোক্র্যাটরা প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিশংসনের জন্য আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করেছে।

শীর্ষ ডেমোক্র্যাট নেতা ন্যান্সি পেলোসি বলেছেন, প্রেসিডেন্ট ‘দায়বদ্ধতা প্রদর্শনে বাধ্য’।

ট্রাম্প কোনো ধরণের অনৈতিক কার্যকলাপের অভিযোগ অস্বীকার করেছেন এবং এই প্রয়াসকে পরিহাস করেছেন।

ডেমোক্র্যাটদের পক্ষ থেকে এই অভিশংসনের সমর্থন থাকলেও তদন্তে অগ্রগতি হওয়ার পর রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটে এটি পাস হওয়ার সম্ভাবনা কম।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে ডোনাল্ড ট্রাম্পের একটি ফোনালাপের ভিত্তিতে গোয়েন্দা সংস্থার এক সদস্য আনুষ্ঠানিক অভিযোগ করার পর এই বিতর্ক সামনে আসে।

ওই ফোনালাপে কী বিষয়ে কথা হয়েছে - সেবিষয়ে এখনো পুরোপুরি নিশ্চিত হওয়া না গেলেও ডেমোক্র্যাটরা ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ এনেছেন যে, তিনি সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও তার ছেলে হান্টারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত না করলে ইউক্রেনে সামরিক সাহায্য বন্ধ করে দেবেন বলে হুমকি দিয়েছেন।

জেলেনস্কির সাথে জো বাইডেনের বিষয়ে আলোচনা করার বিষয়ে স্বীকার করেছেন ট্রাম্প। তবে তিনি বলেছেন, সামরিক সহায়তা বন্ধ করার হুমকি দিয়ে তিনি ইউরোপের কাছ থেকে সহায়তা নিশ্চিত করার চেষ্টা করছিলেন।

পেলোসি কী বলেছেন?
পেলোসি বলেছেন যে, ট্রাম্প ‘আইন ভঙ্গ করেছেন’, এবং ট্রাম্পের কাজকে ‘সাংবিধানিক দায়িত্বের লঙ্ঘন’ হিসেবে উল্লেখ করেছেন।

‘এই সপ্তাহে প্রেসিডেন্ট স্বীকার করেছেন যে, ইউক্রেনের প্রেসিডেন্টকে পদক্ষেপ নিতে বলার বিষয়টি তাকে রাজনৈতিকভাবে লাভবান করবে।’

‘এর জন্য তাকে জবাবদিহিতার অধীনে আনতে হবে,’ বলেন পেলোসি।

বাইডেন অনৈতিক কার্যকলাপের অভিযোগ অস্বীকার করেছেন এবং মার্কিন প্রেসিডেন্ট তদন্তে সহযোগিতা না করলে নিজেও অভিশংসনের বিষয়টিকে সমর্থন করছেন।

বাইডেন বলছেন, ‘ট্রাম্পকে অভিশংসন করা হবে ট্র্যাজেডি’।

২০২০ নির্বাচনে ট্রাম্পের প্রধান প্রতিদ্বন্দ্বী জো বাইডেন।

ট্রাম্পের প্রতিক্রিয়া কী?
ধারাবাহিক কয়েকটি টুইটে ট্রাম্প দাবি করেছেন, ডেমোক্র্যাটরা ‘উদ্দেশ্যমূলকভাবে তার জাতিসঙ্ঘ সফর বানচাল’ করার উদ্দেশ্যে এই ধরণের অভিযোগ ছড়াচ্ছে।

‘এমনকি তারা ফোনালাপের ট্রানস্ক্রিপ্টও দেখেনি।’

ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে ফোনালাপ যে ‘সম্পূর্ণ যথাযথ’ ছিল তা নিশ্চিত করতে বুধবার তাদের ফোনালাপের একটি লিখিত ট্রান্সক্রিপ্ট প্রকাশ করবেন বলে জানান ট্রাম্প।

হাউসের রিপাবলিকান নেতা কেভিন ম্যাকার্থি বলেন, ‘স্পিকার পেলোসি এই হাউসের স্পিকার হলেও এই বিষয়ে কথা হলে তিনি আমেরিকার জন্য কথা বলেন না।’

‘অভিশংসনের তদন্তের বিষয়টি তিনি এককভাবে সিদ্ধান্ত নিতে পারেন না।’

এদিকে, যুক্তরাষ্ট্রের সরকারি তদন্ত সংস্থার পরিচালক জোসেফ ম্যাগওয়াইর কংগ্রেসে ফোনালাপ ফাঁসকারী ব্যক্তির রিপোর্ট পেশ করতে অস্বীকৃতি জানিয়েছেন।

বৃহস্পতিবার হাউস ইন্টেলিজেন্স কমিটির শুনানিতে সাক্ষ্য দেয়ার কথা রয়েছে তার।

নিউ ইয়র্ক টাইমসের খবর অনুযায়ী, ফোনালাপ ফাঁসকারী আইনপ্রণেতাদের সাথে কথা বলার ইচ্ছা প্রকাশ করেছেন এবং হোয়াইট হাউস ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা ওই ব্যক্তিকে কংগ্রেসে কথা বলার সুযোগ দেয়ার চেষ্টা করছেন।

এরপর কী হবে?
পেলোসির ঘোষণার মাধ্যমে মার্কিন প্রেসিডেন্টের সাথে ইউক্রেনের প্রেসিডেন্টের ফোনালাপের বিষয়ে তদন্ত করার আনুষ্ঠানিক অনুমতি পেয়েছে তদন্ত কমিটি। কমিটি যাচাই করতে পারবে যে এটি অভিশংসন করার মতো গুরুতর অপরাধ কিনা।

পেলোসি তার ঘোষণায় জানিয়েছেন, অন্যান্য বিষয়ে ট্রাম্পের বিরুদ্ধে কংগ্রেসের আরো ছয়টি কমিটির যে তদন্ত চলছে তা চলমান থাকবে।

কংগ্রেসের নিম্নকক্ষে বা হাউস অব রিপ্রেজেন্টেটিভস পর্যন্ত গেলে এটি সহজেই পাস হয়ে যাবে যেহেতু সেখানে সংখ্যাগরিষ্ঠতা ডেমোক্র্যাটদের।

কিন্তু তারপর এটি সিনেটে যাবে যেখানে রিপাবলিকানরা নিয়ন্ত্রণে এবং সেখানে এটি পাস হতে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন হবে।

ব্রিটিশ একটি সংস্থা ইউগভ-এর একটি জরিপে প্রকাশিত হয়েছে যে, জো বাইডেনের বিষয়ে তদন্ত করার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেনের কর্মকর্তাদের ওপর জোর প্রয়োগ করেছিলেন, এটি যদি প্রমাণিত হয় তাহলে ৫৫ শতাংশ আমেরিকান অভিশংসন সমর্থন করবেন।

শেয়ার করুন

পাঠকের মতামত