আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

প্রথমবারের মতো ট্যুরিস্ট ভিসা চালু করেছে সৌদিআরব

প্রথমবারের মতো ট্যুরিস্ট ভিসা চালু করেছে সৌদিআরব

প্রথমবারের মতো পর্যটন ভিসা চালু করছে সৌদি আরব। ৪৯টি দেশের নাগরিক এই ভিসা সুবিধা পাবেন বলে শুক্রবার জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

পর্যটন ভিসা চালুর পাশাপাশি বিদেশি প্রতিষ্ঠানগুলোকেও বিনিয়োগের জন্য আহ্বান জানিয়েছে সৌদি। ২০৩০ সাল নাগাদ এই বিদেশি বিনিয়োগ মোট দেশজ উৎপাদনের ১০ শতাংশ হবে বলে প্রত্যাশা রিয়াদের।

দশকের পর দশক ধরে রক্ষণশীল সৌদি আরবের দরজা পর্যটকদের জন্য বন্ধ ছিলো। তবে ২০১৭ সালে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উদ্যোগে দেশটিতে নারীদের গাড়ি চালানোর অনুমতি দেওয়া হয়। এছাড়া দেশটিতে কয়েক দশক পর চালু করা হয় সিনেমা হল।

সৌদি পর্যটনমন্ত্রী আহমেদ আল খাতিব রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, নারী পর্যটকদের বেলায় বোরখার বাধ্যকতা থাকছে না। তবে সমুদ্র সৈকতসহ অন্যান্য স্থানে যাতায়াতের সময় তাদেরকে শালীন পোশাক পরতে হবে। এছাড়া তারা পুরুষ সঙ্গী ছাড়াও ভিসার জন্য আবেদন করতে পারবেন। অনলাইনে পর্যটন ভিসার জন্য আবেদন করতে খরচ করতে হবে ৮০ মার্কিন ডলার। বরাবরের মতো মদ নিষিদ্ধ থাকছে। এছাড়া সৌদি আরবের অন্যান্য স্থানে যাতায়াতের অনুমতি মিললেও পর্যটকদের জন্য মক্কা ও মদিনায় প্রবেশে নিষেধাজ্ঞা থাকবে বলেও জানিয়েছেন তিনি।

শেয়ার করুন

পাঠকের মতামত