আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ভারতের সঙ্গে পারমাণবিক যুদ্ধ বাঁধতে পারে : ইমরান

ভারতের সঙ্গে পারমাণবিক যুদ্ধ বাঁধতে পারে : ইমরান


পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন, কাশ্মীর নিয়ে পারমাণবিক যুদ্ধ বেঁধে যেতে পারে বলে তিনি জাতিসংঘে সতর্কবার্তা দিয়েছেন। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হিন্দুত্ববাদের কারণেই দক্ষিণ এশিয়ার দুটি দেশ এ সংঘাতে জড়াতে পারে বলে জানিয়েছেন তিনি।

নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাংবাদিকদের এ কথা বলেছেন ইমরান।

গত ফেব্রুয়ারিতে পাকিস্তানের বালাকোটে হামলা চালায় ভারতীয় বিমান বাহিনী। পাকিস্তান পাল্টা হামলায় দুটি ভারতীয় বিমান ভূপাতিত করে। আগস্টে কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা বাতিল করে মোদি সরকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাশ্মীরে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে দিল্লি। এছাড়া রাজ্যের কয়েক হাজার রাজনৈতিক নেতাকর্মীকে আটক করা হয়েছে। এ নিয়েও পাকিস্তানের সঙ্গে উত্তেজনা চলছে ভারতের।

কাশ্মীরের জনগণ আন্দোলন শুরু করলে কী পরিণতি হতে পারে জানতে চেয়ে ইমরান বলেন, ‘তারা যদি রাস্তায় বের হয়ে আসে তাহলে কী হবে?’

তিনি বলেন, ‘আমার এখানে আসার উদ্দেশ্য হচ্ছে জাতিসংঘে বিশ্বনেতাদের সঙ্গে সাক্ষাৎ এবং এই বিষয়ে কথা বলা। আমরা এমন একটি সম্ভাব্য বিপর্যয়ের দিকে যাচ্ছি যা এখানকার কেউ অনুধাবন করছেন না। কিউবা সংকটের পর এটা এমন একটা সময় যখন দুটি পারমাণবিক শক্তিধর দেশ মুখোমুখি অবস্থান নিতে যাচ্ছে।’

ফেব্রুয়ারিতে বিমান হামলার কথা উল্লেখ করে পাকিস্তানি প্রধানমন্ত্রী বলেন, ‘ফেব্রুয়ারিতে আমার সেনাপ্রধান ও বিমান বাহিনীর প্রধান আমাকে বললেন, ভারতীয় বিমান পাকিস্তানের সীমায় প্রবেশ করে বোমা ফেলেছে। আমারা কী করব? আমরা কী করব?

পারমাণবিক হামলার ইঙ্গিত দিয়ে ইমরান বলেন, ‘আমার-আমাদের কী সেটা বেছে নেওয়া উচিৎ ছিল?

শেয়ার করুন

পাঠকের মতামত