আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

এনআরসি নিয়ে বাংলাদেশের উদ্বেগের কিছু নেই: হাসিনাকে মোদি

এনআরসি নিয়ে বাংলাদেশের উদ্বেগের কিছু নেই: হাসিনাকে মোদি

ভারতের আসামে যে জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি থেকে প্রায় ১৯ লাখ ৬ হাজার ৬৫৭ জন মানুষ বাদ পড়েছেন তা নিয়ে বাংলাদেশের উদ্বেগের কিছু নেই বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্বস্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

লোটে নিউইয়র্ক প্যালেসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে একথা বলেন মোদী। নিউইয়র্কে স্থানীয় সময় শুক্রবার  দুপুরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন সাংবাদিকদের বিস্তারিত জানান। তিনি বলেন, যতগুলো গুরুত্বপূর্ণ ইস্যু আমাদের আছে সেগুলো সবই প্রধানমন্ত্রী তুলেছেন। এর সদুত্তর পাওয়া গেছে। উল্লেখযোগ্য যেমন ধরুন, আমাদের কনসার্ন হচ্ছে এনআরসি, আমাদের কনসার্ন হচ্ছে নদী।

এনআরসি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোদিকে উদ্ধৃত করে একে আব্দুল মোমেন বলেন, এগুলো নিয়ে কোনো চিন্তা করার কারণ নেই। উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই এটা বলতে পারেন।

পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, মোদী বলেছেন আমাদের দুই দেশের যে সম্পর্ক এই ছোটখাট বিষয়গুলো আমরা সহজে টেক কেয়ার করবো, আমার লোকেরা কাজ করবে এবং দে উইল ফিক্স ইট। এগুলো নিয়ে, আমাদের দুই দেশের মধ্যে এত ভালো সম্পর্ক, এর পরিপ্রেক্ষিতে এই ছোটখাট অনেকগুলো ইস্যু আছে এগুলো নিয়ে আমাদের কোনো রকমের উদ্বেগের কারণ নেই।

বাংলাদেশ ও ভারতের মধ্যে ইস্যুগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়নি জানিয়ে একে আব্দুল মোমেন বলেন, এখানে বিস্তারিত আলাপ হয়নি। কারণ আগামী ৫ তারিখে ওনার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা রয়েছে। ওখানে আলোচনা হবে। এটা মোটামুটি একটা সোহার্দ্যপূর্ণ সাক্ষাৎ।

দুই নেতার মধ্যেকার আলোচনা বিষয়ে বলতে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই দেশের সম্পর্ক খুবই উষ্ণ। দুই ভাই-বোনের মধ্যে কোনো ধরনের প্রটোকল দরকার হয় না।

গত ৩১ আগস্ট আসামের চূড়ান্ত জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) প্রকাশ করা হয়। চূড়ান্ত তালিকায় ৩ কোটি ৩০ লাখ আবেদনকারীদের মধ্যে নাগরিক হিসেবে তালিকাভুক্ত হয়েছেন ৩ কোটি ১১ লাখ ২১ হাজার ৪ জন। তালিকা থেকে বাদ পড়ে নাগরিকত্ব হারিয়েছেন প্রায় ১৯ লাখ ৬ হাজার ৬৫৭ জন মানুষ। বাদ পড়াদের অধিকাংশ বাংলাভাষী হিন্দু ও মুসলমান।



শেয়ার করুন

পাঠকের মতামত