আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

জাতিসংঘে ইমরান খানের দেয়া বক্তব্য ভাইরাল

জাতিসংঘে ইমরান খানের দেয়া বক্তব্য ভাইরাল

জাতিসংঘে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের দেয়া বক্তব্য ভাইরাল হয়েছে। ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে তিনি এই বক্তব্য দেন। পঞ্চাশ মিনিটের দীর্ঘ এই বক্তব্যে তিনি চারটি মৌলিক বিষয় নিয়ে কথা বলে বিশ্ব নেতাদের দৃষ্টি আকর্ষণ করেন। গ্লোবাল ওয়ার্মিং, মানি লন্ডারিং, ইসলামোফোবিয়া ও কাশ্মীর- এই চারটি বিষয় নিয়ে কথা বললেও প্রসঙ্গক্রমে আরও অনেক বিষয় উঠে এসেছে। সবচেয়ে বেশি কথা বলেছেন কাশ্মীর নিয়ে।

ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই বক্তব্যের প্রশংসায় করছে নেটিজেনরা। তারা ইমরান খানের এই জ্ঞাগর্ভ ও প্রজ্ঞাপূর্ণ বক্তব্যকে বিশ্বে শান্তি প্রতিষ্ঠার যথাযথ দিক নির্দেশনা হিসেবে মনে করছেন।

বিশিষ্ট সাংবাদিক ও গবেষক মেহেদী হাসান পলাশ তার ফেইসবুকে লিখেন, ‘জাতিসংঘে ইমরান খানের বক্তৃতা শুনলাম। প্রায় পুরোটাই কাশ্মীরময়। তিনি বারবার বলছিলেন, এজন্যই তিনি জাতিসংঘে এসেছেন। ইমরান খান বলছিলেন, দুইটি পারমাণবিক দেশের মধ্যে যু্দ্ধ শুরু হলে তা সীমান্তের মধ্যে সীমাবদ্ধ থাকে না। তাই জাতিসংঘের উচিত বিষয়টাতে হস্তক্ষেপ করা। তিনি বারবার জাতিসংঘ রেজুলেশনের কথা স্মরণ করিয়ে দিয়ে বললেন, এটা জাতিসংঘের দায়িত্ব, জাতিসংঘেরও পরীক্ষা। তিনি বললেন, কাশ্মীরে যখন কারফিউ উঠে যাবে তখন কাশ্মীর রক্তে ভেসে যেতে পারে, পুলওয়ামার মতো আরো ঘটনা ঘটতে পারে। ভারত তখন পাকিস্তানকে দায়ী করবে, কিন্তু এতে পাকিস্তানের কোনো দায় থাকবে না, সেটা বিশ্বকে তিনি মনে করিয়ে দিচ্ছেন। রোহিঙ্গা, ইসলাম ফোবিয়া নিয়েও কথা বললেন তিনি। মুসলিম নির্যাতন নিয়ে বিশ্বের নীরবতাকেও জোরালোভাবে তুলে ধরলেন। তার বক্তব্যে বারবার জাতিসংঘ সাধারণ পরিষদের হল জুড়ে তালি শোনা যায়। বিশেষ করে বক্তব্যের সময় তার হ্যান্ড জেশ্চারগুলো ছিলো দেখার মতো। এর আগে রোহানীর ভাষণ শুনেছি, কিন্তু ভাষাগত সীমাবদ্ধতার কারণে বুঝতে কষ্ট হয়েছে।’

‘জাতিসংঘে আপনার বক্তব্য শুনলাম, আপনার দেশের পানির সমস্যা, ইসলামী ফোবিয়া, জঙ্গীবাদ, কাশ্মির জনগনের উপর অত্যাচার, বিজেপির অতীত বর্তমান, মোদীর আমেরিকায় ভিসা বাতিল, পাকিস্তান নিয়ে অপপ্রচার, মিয়ানমারে রোহিঙ্গা নিয়ে সুন্দর বক্তব্য ফুটে উঠেছে, মানসম্মত বক্তব্য ছিল। চীনের ঝিনজিয়াং মুসলিম নির্যাতনের উপর ও আপনার সাহসী বক্তব্য আশা করেছিলাম।’ - ইমরান খানকে উদ্দেশ্য করে লিখেন মীর ইফরান হোসাইন।

ইমরান খানের ছবি শেয়ার করে ক্যাপশনে খাইরুল হাসান লিখেন, ‘কোন রাজনীতিকের বক্তৃতা ৫০ মিনিট ধরে শুনার ধৈর্য্য আর সময় কোনটাই আমার নেই। তবে জাতিসংঘে ইমরান খানের বলা কথাগুলো নিছক কোনো বক্তৃতাই ছিলো না; বরং একটি দিকনির্দেশনাও ছিলো। জমানার এই ক্রান্তিলগ্নে ট্রাম্প, নেতানিয়াহু, জনসন কিংবা মোদী'র মতো .....দের ভীড়ে খানের মতো সুস্থ চিন্তার রাষ্ট্রনায়কেরা এখনও আছেন এটাই বা কম কীসে?

‘পুরো পঞ্চাশ মিনিট বিশ সেকেন্ড ইমরান খানের বক্তৃতা শুনলাম। জাতিসংঘে ইমরান খানের বক্তৃতায় তিনি চারটি বিষয় নিয়ে কথা বলেছেন। ১.গ্লোবাল ওয়ার্মিং ২.মানি লন্ডারিং ৩.ইসলামোফোবিয়া ৪.কাশ্মীর। বক্তৃতার একটা পর্যায়ে তিনি ভারতের জঙ্গী বিমানের বীরত্বপূর্ণভাবে পাকিস্তান সীমান্তের দশটি বৃক্ষ হত্যার কথা বলেন তখন মুহুর্মুহু করতালি শুরু হয়। সেই থেকে শেষ পর্যন্ত কয়েক দফা হাততালি শোনা যায়। ইমরান খান জাতিসংঘকে বলা যায় একটা প্রচ্ছন্ন ওয়ার্নিং দিলেন। বহুদিন বাদে উপমহাদেশে একজন বুকের পাটা ওয়ালা নেতার উত্থান ঘটলো। তাঁর নেতৃত্বের দীর্ঘায়ু কামনা মঙ্গলজনক তাই কামনা করছি।’ - সাইফুল ইসলাম খানের মন্তব্য।

কামাল আহমাদ লিখেন, ‘সমস্ত কন্সপাইরেসি থিউরি জানার পরও ইমরান খানের বক্তৃতা শুনে মুগ্ধ হয়েছি। পুরো পঞ্চাশ মিনিটের বক্তৃতা। কোন প্রকার নোট ছাড়াই! সাবলীল কৌশলী উপস্থাপনা। বিষয়ের উপযোগিতা। আমার মনে হল, জাতিসংঘে প্রথম ‘ওয়াজ-মাহফিল!’ যাইহোক, সামনে বিদ্যমান ভারতীয় মহিলা দুজনের চেহারার দিকে তাকিয়ে মায়া লেগেছে। চোখে মুখে কী হতাশা! ভারতীয় মিডিয়ায় শো-র উঠেছে।

‘আল্লাহ তায়ালা আপনাকে এই ন্যায়ের পথে এই যুদ্ধে জয়ী হবার তৌফিক দান করুন। আমিন।’ - লিখেছেন এমডি মাসুদ।

শেয়ার করুন

পাঠকের মতামত