আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

মোহাম্মদ বিন সালমানের বিকল্প খুঁজছে রাজপরিবার!

মোহাম্মদ বিন সালমানের বিকল্প খুঁজছে রাজপরিবার!

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের দ্বারা সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় হামলার পর থেকেই রাজপরিবার ও অভিজাত ব্যবসায়ীরা সিংহাসনের উত্তরসূরি মোহাম্মদ বিন সালমানের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বলে জানা গেছে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা যায় এমন তথ্য।

হামলার পরই তাদের শঙ্কা যুবরাজ তাদের নিরাপত্তা নিশ্চিত করতে যথেষ্ট সামর্থবান নয়। আর এ নিয় তাদের হতাশাও চরম।

আল-সৌদি পরিবারের বেশ কয়েকজন প্রভাবশালী সদস্য তাদের দেশের জন্য উদ্বেগ প্রকাশ করেছেন। পরিবারটিতে অন্তত ১০ হাজার সদস্য রয়েছেন।

গত ১৪ সেপ্টেম্বর দেশটির দুটি বৃহৎ তেল স্থাপনায় হামলার পরই রাজপরিবারে অসন্তোষ ছড়িয়ে পড়ে।

রাজপরিবার সূত্রে জানা যায়, যুবরাজের নেতৃত্বের প্রতি এখন কোন আত্মবিশ্বাস নেই রাজপরিবারের কারো। বরং হামলার পর এ হামলা কেন হলো আর কেন তা শনাক্ত করা যায়নি তা নিয়ে প্রশ্ন উঠেছে।

যুবরাজের ঘনিষ্ঠ সূত্র জানায়, এসব ঘটনা তার উপর কোন প্রভাব বিস্তার করবেনা কারণ তিনি মধ্যপ্রাচ্যকে ইরানি প্রভাবমুক্ত করতে জোড় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। কাজেই এসব ঘটনা তার ইমেজ ঝুঁকিতে ফেলবেনা।

মার্কিন সম্প্রচার মাধ্যম সিবিএসকে দেয়া সাক্ষাৎকারে যুবরাজ বলেছেন, আয়তনে বড় ও যে ধরনের হুমকির মুখোমুখি, সেই মানদণ্ডের হিসাবে সৌদি আরবের সুরক্ষা দেয়া কঠিন।

সালমানের একমাত্র আপন ভাই ৭৭ বছর বয়সী প্রিন্স আহমেদ বিন আবদুল আজিজ যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সম্ভাব্য বিকল্প হতে পারেন বলে মনে করছেন রাজপরিবারের কয়েকজন সদস্য।

নিরাপত্তা বাহিনী, রাজপরিবার ও পশ্চিমা শক্তিও তাকে সমর্থন করতে পারেন বলে পাঁচটি সূত্র জানিয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত