আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

আসামের পর এবার কর্ণাটকেও নাগরিক তালিকা

আসামের পর এবার কর্ণাটকেও নাগরিক তালিকা

ভারতের আসামের পর এবার কর্ণাটকেও নাগরিক তালিকা (এনআরসি) তৈরির প্রস্তুতি চলছে। অবৈধ অভিবাসীদের চিহ্নিত করতেই এই তালিকা তৈরি করা হবে। ভারতের যেসব রাজ্যে সীমান্ত দিয়ে অবৈধ অভিবাসীরা প্রবেশ করে তার মধ্যে কর্ণাটকও আছে। সেখানে এখন পর্যন্ত বহু অবৈধ অভিবাসী সীমান্ত দিয়ে প্রবেশ করে স্থায়ী আবাস গড়েছে।

কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী বাসভারাজ ভোমাই বৃহস্পতিবার বলেছেন, নাগরিক তালিকা তৈরির ক্ষেত্রে অনেকগুলো বিষয় রয়েছে। আমরা যতদূর সম্ভব সব তথ্য সংগ্রহ করব। আমরা এ বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে আলোচনা করব।

একটি সূত্র জানিয়েছে, ইতোমধ্যেই ব্যাঙ্গালুরু থেকে ৩৫ কিলোমিটার দূরে নেলমানগালা তালুকে একটি বন্দি শিবির বানানো হচ্ছে যেখানে বিদেশিদের রাখা হবে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

গত জুলাইয়ে এই বন্দি শিবির নির্মাণে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে কেন্দ্র। অবৈধ অভিবাসীদের নিজেদের দেশে ফেরত না পাঠানো পর্যন্ত এখানেই রাখা হবে।

তবে বিরোধী দল কংগ্রেস বলছে, অবৈধ অভিবাসীদের অবশ্যই দেশ থেকে ফেরত পাঠানো হবে। তবে সরকারকে এটা নিশ্চিত করতে হবে যেন এনআরসিতে কোনো ভারতীয় নাগরিকের নাম বাদ না পড়ে।

গত ৩১ আগস্ট আসামের চূড়ান্ত নাগরিক তালিকা প্রকাশ করা হয়। ওই তালিকা থেকে ১৯ লাখ মানুষের নাম বাদ পড়েছে। ফলে চরম উৎকণ্ঠায় রয়েছেন তারা। তাদের ভাগ্যে কি ঘটবে এখনও তারা জানেন না। যদিও এখনই তাদের দেশত্যাগ করতে হচ্ছে না। প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে তারা যদি নিজেদের নাগরিকত্ব প্রমাণ করতে পারেন তবে তাদের ফেরত পাঠানো হবে না।

শেয়ার করুন

পাঠকের মতামত