আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

পর্যটকদের জন্য খুললো কাশ্মীরের দরজা

পর্যটকদের জন্য খুললো কাশ্মীরের দরজা


দু’মাসেরও বেশি সময় পর পর্যটকদের জন্য খুলে দেওয়া হল ভূস্বর্গ কাশ্মীরের দরজা। জম্মু ও কাশ্মীরে বিশেষ রাজ্যের মর্যাদা বাতিলের ৬৪ দিন পর বৃহস্পতিবার পর্যটকদের জন্য বিধিনিষেধ তুলে নিলো সরকার।

এর আগে চলতি সপ্তাহের প্রথম দিকে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা জানিয়েছিলেন রাজ্যপাল সত্যপাল সিংহ।

গত ৫ আগস্ট সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মাধ্যমে জম্মু ও কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা প্রত্যাহার করে নেয় নয়া দিল্লি। এর কয়েক দিন আগে সন্ত্রাসী হামলার আতঙ্ক ছড়িয়ে ভারতের কেন্দ্রীয় সরকার সতর্কতা জারি করে এবং হাজার হাজার পর্যটক, অন্য রাজ্যের শ্রমিক, শিক্ষার্থী ও তীর্থযাত্রীকে এলাকাটি ছেড়ে যেতে বাধ্য করা হয়। ওই সময় উপত্যকাটিতে ২০ থেকে ২৫ হাজার পর্যটক ছিলেন বলে ভারতের পর্যটন বিভাগের কর্মকর্তারা জানিয়েছিলেন।

৫ আগস্ট থেকে উপত্যকায় বন্ধ করে দেওয়া হয় টেলিফোন ও ইন্টারনেট পরিষেবা। গ্রেপ্তার করা হয় চার শতাধিক রাজনৈতিক নেতাকে। এই পরিস্থিতিতে জম্মু ও কাশ্মীর গত দুই মাসের বেশি সময় পর্যটক শূন্য।

কাশ্মীরের অর্থনীতিতে পর্যটন একটি গুরুত্বপূর্ণ খাত। গত জুনে কাশ্মীর ঘুরে গেছেন প্রায় পৌনে দুই লাখ পর্যটক। জুলাইয়ে এ সংখ্যা এক লাখ ৫২ হাজার ছিল বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।

শেয়ার করুন

পাঠকের মতামত