আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

সৌদি আরবে নারী সেনা নিয়োগে বিজ্ঞপ্তি

সৌদি আরবে নারী সেনা নিয়োগে বিজ্ঞপ্তি

দীর্ঘ প্রতীক্ষার পর সৌদি আরবের সেনাবাহিনীতে যোগ দেয়ার সুযোগ পাচ্ছেন দেশটির নারীরা। সেনাবাহিনীতে নারী সেনা নিয়োগে বুধবারই প্রথমবারের মতো বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়।

‘দ্য এনলিস্টমেন্ট অব উইমেন ফর মিলিটারি জবস’ শীর্ষক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- সেনা, কর্পোরাল বা সার্জেন্ট হিসেবে যোগ্য সৌদি নারীদের নিয়োগ দেয়া হবে। এছাড়া সৌদি রয়্যাল ল্যান্ড ফোর্সেস, রয়্যাল এয়ার ফোর্সেস, রয়্যাল নেভি, রয়্যাল সৌদি এয়ার ডিফেন্স ও মেডিকেল সার্ভিসও তাদের জন্য উন্মুক্ত।

এক টুইট বার্তায় সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এর মাধ্যমে নারীর ক্ষমতায়নে আরও এক ধাপ এগিয়ে যাবে সৌদি আরব। গত বছর নারীদের দেশের নিরাপত্তা বাহিনীগুলোতে যোগ দেয়ার অনুমতি দেয় সৌদি আরব।

দেশটির যুবরাজ মোহাম্মাদ বিন সালমান নারীর ক্ষমতায়নে যেসব পদক্ষেপ নিয়েছেন, এর মধ্যে রয়েছে নারীদের ড্রাইভিং লাইসেন্স দেয়া, পুরুষ অভিভাবক ছাড়াই তাদের বিদেশে ভ্রমণের অনুমতি, আবাসিক হোটেলে রুম ভাড়া নিতে পারার অনুমতি।

নারীর ক্ষমতায়নে এসব সিদ্ধান্ত নেয়ার মধ্যে লজেন আল-হাতলুলসহ বেশ কয়েকজন নারী অধিকারকর্মীকে গ্রেফতার করতেও দেখা গেছে সৌদি কর্তৃপক্ষকে। বিশ্বের অন্যতম তেলসমৃদ্ধ দেশ সৌদি আরব বেশ কয়েক বছর ধরে তাদের ভাবমূর্তি বিশ্ব দরবারে উজ্জ্বলের নানা চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই সঙ্গে অর্থনীতিতে তেল নির্ভরতা কমাতে পর্যটনশিল্প উন্নয়নেও অনেক পদক্ষেপ নিচ্ছে তারা। সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্র মতে, যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ‘ভিশন ২০৩০’ নামের সংস্কার কর্মসূচির আওতায় এ উদ্যোগ নেয়া হয়েছে।

ফলে এখন থেকে সেনাহিনীর বিভিন্ন শাখায় কনস্টেবল থেকে শীর্ষ পর্যায়ের কর্মকর্তা হিসেবে যোগ দিতে পারবেন নারীরা। গত বছর সৌদি সরকার দেশের নিরাপত্তা বাহিনীর মাদকবিরোধী দফতর, অপরাধ তদন্ত এবং জেলের সুপারভিশনের মতো প্রশাসনিক শাখায় কাজের সুযোগ দেয়া হয় নারীদের।

গত সপ্তাহেই সৌদি সরকার ঘোষণা করেছে, বিবাহ-সম্পর্ক ছাড়াও সৌদি আরবের হোটেলে একসঙ্গে থাকতে পারবেন বিদেশি নারী ও পুরুষ পর্যটকরা। কট্টর ইসলামপন্থী দেশে এটা এতদিন নিষিদ্ধ ছিল। কারণ সেখানে ‘বিবাহবহির্ভূত সম্পর্ক’ নিষিদ্ধ।

কিন্তু এবার পর্যটকদের টানতে নতুন সুবিধা চালু করা হয়েছে বলে জানা গেছে। কারণ অর্থনীতিকে আরও শক্ত করতে শুধু তেলের ওপর নির্ভর করা যথেষ্ট নয়। প্রয়োজন পর্যটনও।

কিন্তু শুধু বিদেশিদের জন্যই নয়, সৌদি মহিলাদের জন্যও শিথিল করা হয়েছে হোটেলে ওঠার নিয়ম। এখন থেকে শুধু নিজের পরিচয়পত্র দেখিয়েই হোটেলের রুম ভাড়া নিতে পারবেন তারা। পরিবারের কোনো পুরুষ সদস্যের অনুমতি নিতে হবে না, যা আগে বাধ্যতামূলক ছিল।

শেয়ার করুন

পাঠকের মতামত