আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

সৌদি-ইরান মধ্যস্থতায় ছুটছেন ইমরান খান

সৌদি-ইরান মধ্যস্থতায় ছুটছেন ইমরান খান


সৌদি আরব ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনা প্রশমনে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এ লক্ষ্যে রোববার তেহরান ও রিয়াদ সফরে যাচ্ছেন তিনি।

গত সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইমরান জানিয়েছিলেন, ইরানের সঙ্গে আঞ্চলিক উত্তেজনা প্রশমনে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালনের জন্য তাকে ওয়াশিংটন ও রিয়াদ অনুরোধ জানিয়েছে।

রুশ বার্তা সংস্থা স্পুৎনিক জানিয়েছে, ব্যক্তিগতভাবে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে সম্পর্কের ক্রমাবনতির বিষয়ে প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে আলোচনা করতে ইমরানকে অনুরোধ জানিয়েছেন।

গত মে মাসে সংযুক্ত আরব আমিরাতের উপকূলে সৌদি আরবের কয়েকটি তেলবাহী জাহাজ 'গুপ্ত হামলার' শিকার হয়। এ ঘটনার জন্য ইরানকে দায়ী করে আসছে যুক্তরাষ্ট্র ও সৌদি। তবে ইরান এ অভিযোগ অস্বীকার করে আসছে। এরপর থেকেই তেহরানের সঙ্গে রিয়াদের সম্পর্কের অবনতি ঘটতে শুরু করে।

শেয়ার করুন

পাঠকের মতামত