আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

ভারতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১২ জন নিহত

ভারতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১২ জন নিহত


ভারতের উত্তর প্রদেশে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভবন ধসে অন্তত ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৫ জন। এখনো অনেকে নিখোঁজ রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

সোমবার সকালে মউ জেলার মুহাম্মদবাদ এলাকায় ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, মউ জেলার মুহাম্মদবাদ এলাকায় সিলিন্ডার বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতায় দোতলা বাড়িটি পুরোপুরি ভেঙে গেছে। দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে দমকল বাহিনী ও পুলিশ। তবে, সিলিন্ডার বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি।

স্থানীয়রা জানান, বিস্ফোরণের প্রভাব এতটাই তীব্র ও শক্তিশালী ছিল যে বাড়িটি চোখের পলকেই ধূলিসাৎ হয়ে যায়। আচমকাই বিকট আওয়াজ শোনেন তারা। তীব্র বিস্ফোরণের শব্দ শোনার পরেই বাড়িটি থেকে আগুনের শিখা ছড়িয়ে পড়তে দেখেন তারা।

এদিকে, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এছাড়া তিনি, আহত ও নিহতদের পরিবারকে প্রয়োজনীয় সহযোগিতা করতে জেলা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

শেয়ার করুন

পাঠকের মতামত