আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

জেরুসালেমের গভর্নরকে ধরে নিয়ে গেছে ইসরাইলি পুলিশ

জেরুসালেমের গভর্নরকে ধরে নিয়ে গেছে ইসরাইলি পুলিশ

জেরুসালেমের গভর্নর আদনান গাইথকে আটক করেছে ইহুদিবাদী রাষ্ট্র ইসরাইলের পুলিশবাহিনী। সোমবার ভোরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় প্যালেস্টাইন প্রিজনার্স সোসাইটি এক বিবৃতিতে জানিয়েছে।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদলু এজেন্সির খবরে বলা হয়, জেরুসালেমের সিলওয়ান এলাকার নিজ বাড়ি থেকে গভর্নর আদনান গাইথকে আটক করা হয়। এসময় তার বাড়ি ও আশপাশের সড়কগুলো নিজেদের নিয়ন্ত্রণে নেয় ইসরাইলি পুলিশ।

একইদিনে ফিলিস্তিনের স্বাধিকার আন্দোলনকারী সংগঠন ফাতাহ’র জেরুসালেমের সেক্রেটারি জেনারেল শাদি মুতিউরের বাসায়ও অভিযান চালিয়েছে ইসরাইলি বাহিনী।

আকস্মিকভাবে জেরুসালেমের গভর্নরকে গ্রেফতারের কারণ এখনও জানা যায় নি। ইসরাইলি পুলিশ আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয় নি।

১৯৬৭ সালের শেষদিকে সিরিয়া, মিসর ও জর্ডানের সঙ্গে যুদ্ধের মাধ্যমে পূর্ব জেরুসালেম দখলে নেয় ইসরাইল। এর আগে ১৯৪৮ সালে আরব-ইসরাইল যুদ্ধে পবিত্র এ শহরের পশ্চিমাঞ্চলের নিয়ন্ত্রণে নেয় দেশটি।

মূলত ১৯৬৭ সাল থেকে ইসরাইল পূর্ব জেরুসালেমে ইহুদি বসতি গড়তে শুরু করে। ১৯৮০ সালে জেরুসালেমকে রাজধানী ঘোষণা করে ইসরাইল। তবে ইসরাইলের এ কর্তৃত্ব এবং দাবিকে স্বীকৃতি দেইনি যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়।

ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে সংঘাত নিরসনের প্রচেষ্টায় জেরুসালেমের মর্যাদার বিষয়টি একটি প্রধান ইস্যু।

২০১৭ সালের আগে বিশ্বের কোনো দেশ জেরুসালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকার করেনি। বিশ্বের দেশগুলোর অস্বীকৃতির কারণেই বিদেশি দূতাবাসগুলো তেল আবিবে রয়েছে।

পূর্ব জেরুসালেমে অবৈধ ইসরাইলি আগ্রাসন আন্তর্জাতিক আইন অনুযায়ী বিভিন্ন নীতির লঙ্ঘন। কারণ অধিকৃত অঞ্চলে কোনো দখলদার রাষ্ট্রের সার্বভৌম সীমানা নেই।

শেয়ার করুন

পাঠকের মতামত