আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

জাপানে ঘূর্ণিঝড়ে ৭৪ জনের মৃত্যু

জাপানে ঘূর্ণিঝড়ে ৭৪ জনের মৃত্যু


জাপানে শক্তিশালী ঘূর্ণিঝড় হাগিবিসের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ৭৪ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন আরো অনেকে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জাপানের সরকারি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হাগিবিস ঝড়কে গত ৬০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বলে মনে করা হচ্ছে। ঝড়ের কারণে ভূমিধস ও নদীতে জলোচ্ছ্বাস হয়েছে।

সে দেশটির জাতীয় সম্প্রচার কেন্দ্র এনএইচকে জানায়, জীবিতদের উদ্ধারে চতুর্থ দিনের মতো অনুসন্ধান অব্যাহত রেখেছে জাপানের সেনাবাহিনীরা।

সম্প্রচার কেন্দ্রটির খবরে বলা হয়, ভয়াবহ এ ঝড়ের আঘাতে এখনো ১২ জন নিখোঁজ রয়েছে। ঝড়টি শনিবার রাতে টোকিও ও এর পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় আঘাত হানলে লণ্ডভণ্ড হয়ে যায়।

ঝড়ের কারণে বাতিল করা হয়েছে রাগবি বিশ্বকাপের ম্যাচ। প্রবল বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে জাপানের নাগানোতে। চিকুমা নদীর জলোচ্ছ্বাসের কারণে আশপাশের এলাকা পানিতে নিমজ্জিত হয়ে বাড়ির তিন তলায় পানি উঠে গেছে। দুর্যোগ পীড়িত মানুষদের উদ্ধারে হেলিকপ্টার ব্যবহার করছে জাপানের সেনাবাহিনী।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রায় চার লাখ ২৫ হাজার বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। প্রবল বৃষ্টিপাতের কারণে ফুকুশিমা ও নাগানো উপদ্বীপের নদী তীরবর্তী এলাকাগুলো প্লাবিত হয়েছে। নিরাপত্তার জন্য এসব এলাকার বাসিন্দারা ছাদে অবস্থান নিয়েছে।

এছাড়া, এক রাতে ৪২৭টি বাড়ির ১ হাজার ৪১৭ জনকে সরানো হয়েছে। টোকিওর সঙ্গে সংযোগকারী সমস্ত বিমানের ফ্লাইট সোমবার সকাল পর্যন্ত বাতিল করা হয়। সরকার ৬ লাখ বাসিন্দাকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে।

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে জানান, দুর্যোগ কবলিত মানুষের জন্য ৭১০ মিলিয়ন ইয়েন (১ ডলার =১০৮.৮০ ইয়েন) ত্রাণ সহায়তা দেওয়া হবে।

শেয়ার করুন

পাঠকের মতামত