আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

ট্রাম্পের চিঠি ডাস্টবিনে ফেলে দিয়েছেন এরদোয়ান

ট্রাম্পের চিঠি ডাস্টবিনে ফেলে দিয়েছেন এরদোয়ান


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লেখা চিঠি ডাস্টবিনে ফেলেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। বৃহস্পতিবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর সেখানে কুর্দিদের বিরুদ্ধে অভিযানে নামার ঘোষণা দেয় তুরস্ক। এর পরিপ্রেক্ষিতে ৯ অক্টোবর একটি চিঠি এরদোয়ানের কাছে লিখেছিলেন ট্রাম্প।

এতে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, ‘কঠোর হবেন না। বোকার মতো কাজ করবেন না।’

চিঠিতে ট্রাম্প লিখেছেন, ‘আসুন একটি ভালো চুক্তির জন্য কাজ করি। আপনি হাজার হাজার লোককে হত্যার জন্য দায়ী হতে চাইবেন না এবং আমি তুর্কি অর্থনীতি ধ্বংসের জন্য দায়ী হতে চাই না।’

এরদোয়ানকে তিনি লিখেছেন, ‘আপনি যদি এটা সঠিক ও মানবিকভাবে করেন তাহলে ইতিহাস আপনার পক্ষে যাবে। যদি ভালো কিছু না হয় তাহলে এটি আপনাকে শয়তান হিসেবে দেখাবে।’

তুর্কি প্রেসিডেন্ট দপ্তরের সূত্র বলেছে, ‘প্রেসিডেন্ট এরদোয়ান চিঠিটি গ্রহণ করেছিলেন, এর বার্তা তিনি প্রত্যাখ্যান করেন এবং একে ডাস্টবিনে ফেলে দেন।’

শেয়ার করুন

পাঠকের মতামত