আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

মাদক গ্যাংয়ের তাণ্ডবে রণক্ষেত্র মেক্সিকোর শহর

মাদক গ্যাংয়ের তাণ্ডবে রণক্ষেত্র মেক্সিকোর শহর


কারাবন্দি মাদকসম্রাট জ্যাকুইন গুজম্যানের ছেলেকে গ্রেপ্তার করা নিয়ে মেক্সিকোর উত্তরাঞ্চলীয় একটি শহর রণক্ষেত্রে পরিণত করেছে তার গ্যাংয়ের সদস্যরা। আরো সহিংসতা এড়াতে পুলিশ বাধ্য হয়ে ওভিদিও গুজম্যান লোপেজকে ছেড়ে দিয়েছে।

নিরাপত্তা বিষয়ক মন্ত্রী আলফনসো দুরাজো জানিয়েছেন, সশস্ত্র পুলিশের একটি টহল দল বৃহস্পতিবার কুলিয়াসান শহরের একটি বাড়িতে অভিযান চালিয়ে ওভিদিও গুজম্যানসহ চারজনকে গ্রেপ্তার করে। যুক্তরাষ্ট্রে ওভিদিওর বিরুদ্ধে মাদক পাচারের মামলা রয়েছে।

ওভিদিওকে আটকের খবর ছড়িয়ে পড়লে তার গ্যাংয়ের সদস্যরা পুলিশের টহল দলটিকে ঘিরে গুলিবর্ষণ শুরু করে। দিনের আলোতেই শহরের বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে গ্যাংয়ের সদস্যরা। শহরের বেশ কয়েকটি যানবাহনে অগ্নিসংযোগও করে তারা। শেষ পর্যন্ত ওভিদিওকে ছেড়ে পিছু হটে যায় পুলিশ।

আলফনসো দুরাজো বলেন, ‘ওই এলাকায় আরো সহিংসতা ছড়িয়ে পড়া রোধ করতে এবং আমাদের পুলিশ সদস্যদের জীবন রক্ষা করতে ও এলাকায়  শান্তি ফেরাতে গুজম্যানকে ছাড়াই পিছু হটার সিদ্ধান্ত নেওয়া হয়।’

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ঘটনার সময় বন্দিদের একটি বড় দল শহরের কারাগার থেকে পালিয়ে গেছে। গোলাগুলির মাত্রা বেড়ে গেলে স্থানীয় বাসিন্দারা শপিংসেন্টার ও সুপার মার্কেটগুরোতে আশ্রয় নেয়। শহরের আকাশে কালো ধোঁয়ার কুন্ডুলি দেখা গেছে।

সিনালোয়ার নিরাপত্তা বিভাগের প্রধান ক্রিস্টোবাল ক্যাস্টানেডা জানিয়েছেন, প্রাথমিকভাবে দুজন নিহত ও ২১ জন আহতের খবর পাওয়া গেছে।

শেয়ার করুন

পাঠকের মতামত