আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

এরদোগানের শর্তপূরণ হওয়ায় উত্তর সিরিয়ায় অস্ত্রবিরতি

এরদোগানের শর্তপূরণ হওয়ায় উত্তর সিরিয়ায় অস্ত্রবিরতি

সীমান্ত এলাকা বরাবর পরিকল্পিত নিরাপত্তা অঞ্চল থেকে কুর্দিশ বাহিনী সরে যাওয়ার শর্তে সিরিয়ায় অভিযান ও হামলা পাঁচ দিনের জন্য বন্ধে রাজি হয়েছে তুরস্ক।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও তুরস্কের কর্মকর্তাদের মধ্যে বৃহস্পতিবার এক অনিশ্চিত বৈঠকের পর এমন ঘোষণা এসেছে।

১২০ ঘণ্টার হামলা বন্ধের সম্মতিতে স্বস্তি ফিরে এসেছে। তুরস্কের অভিযান শুরু হওয়ায় ন্যাটোমিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির সংকট নজিরবিহীন বাড়ছিল।

কুর্দিদের ঝুঁকির মুখে ফেলে সরে আসায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকেও তোপ দেগেছিলেন সমালোচকরা।

পেন্সের আংকারা সফরের পর দুই দেশ এ চুক্তিতে পৌঁছায়। সীমান্ত থেকে ৩২ কিলোমিটার গভীর পর্যন্ত এলাকা থেকে কুর্দিশ যোদ্ধাদের সরে যেতে হবে। এতে দীর্ঘদিন ধরে তুরস্কের চাওয়া একটি নিরাপত্তা অঞ্চল প্রতিষ্ঠিত হয়ে যাবে।

কুর্দি যোদ্ধাদের সন্ত্রাসী হিসেবে বিবেচনা করে আসছে তুরস্ক। উত্তর সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের মধ্য দিয়ে তুরস্কের অভিযানের পথ তৈরি করে দেয়ার অভিযোগ উঠেছিল ট্রাম্পের বিরুদ্ধে।

যদিও দেশটির বিরুদ্ধে তিনি নিষেধাজ্ঞা আরোপ করেন এবং আংকারার অর্থনীতিকে ধ্বংস করে দেয়ারও হুমকি দেন।

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে প্রত্যাশিত সময়ের চেয়েও কয়েক ঘণ্টা দীর্ঘ বৈঠকের পর পেন্স সাংবাদিকদের বলেন, সিরীয় ডেমোক্র্যাটিক ফোর্সেসের (এসডিএফ) যোদ্ধাদের সম্পূর্ণ প্রত্যাহারের শর্তে তুরস্কের অভিযান পুরোপুরি স্থগিত করা হয়েছে।

পরবর্তী সময়ে তুরস্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়া হবে।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, পরবর্তী ১২০ ঘণ্টার মধ্যে তাদের প্রত্যাহার সহজ করে দিতে ওয়াইপিজির সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র।

এসডিএফ প্রধান মাজলুম আবদি বলেন, রাস আল-আইন থেকে তাল-আবায়েদ পর্যন্ত পুরো অঞ্চলজুড়ে অস্ত্রবিরতি মেনে চলতে তারা প্রস্তুত।

এর আগে এরদোগানকে এ অভিযান শুরু না করার জন্য চিঠি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু তিনি এর কোনো তোয়াক্কা না করে বরং চিঠি ডাস্টবিনে ফেলে দেন এবং সিরিয়া অভিযান শুরু করেন।

শেয়ার করুন

পাঠকের মতামত