আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

আর্থিক সংকটে দুই দিন বন্ধ জাতিসংঘ সদর দফতর

আর্থিক সংকটে দুই দিন বন্ধ জাতিসংঘ সদর দফতর

আর্থিক সংকটে এবার সত্যিই বন্ধ হয়ে যাচ্ছে জাতিসংঘ সদর দফতর। চরম আর্থিক সংকটের কথা আগেও জানিয়েছিলেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। এমনকি হুশিয়ারিও দিয়েছিলেন, আর্থিক সংকটের কারণে সংগঠনের কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে। এবার সে আশঙ্কাই সত্যি হচ্ছে।

শুক্রবার এক টুইটার বার্তায় সংস্থাটি জানায়, অর্থ সংকটের কারণে চলতি সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতর দু’দিন (শনিবার-রোববার) বন্ধ থাকবে। ওই টুইট বার্তায় সংস্থাটি জানায়, জাতিসংঘ বর্তমানে চরম অর্থ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘের প্রধান কার্যালয়টি ১৯ ও ২০ অক্টোবর বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

টুইট বার্তায় অবশ্য সদস্য দেশগুলোর দিকে একটি প্রশ্ন ছুঁড়ে দিয়েছে জাতিসংঘ। বলা হয়েছে, আপনার দেশ কি এখনও জাতিসংঘের নিয়মিত বাজেটের অর্থ প্রদান করছে।

এর আগে অর্থ সংকটের কারণে গত সপ্তাহে সদর দফতরের ভেতরে থাকা এসি ও এসক্যালেটরগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় জাতিসংঘ। আর এবার পুরো সদর দফতরই দু’দিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিল সংস্থাটি।

সদস্য দেশগুলোর কাছ থেকে পাওয়া অর্থের ওপরই নির্ভরশীল জাতিসংঘ। রাষ্ট্রগুলো নির্ধারিত সময়ের মধ্যে নির্ধারিত অর্থ পরিশোধ না করার কারণেই তীব্র আর্থিক সংকটের মধ্যে পড়েছে সংস্থাটি।

এ বিষয়ে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস জানিয়েছেন, গত এক দশকে এমন অর্থনৈতিক সংকটের মুখে পড়তে হয়নি জাতিসংঘকে। ৬০টি দেশের কাছ থেকে জাতিসংঘের প্রাপ্য অর্থ এখনও আদায় করা যায়নি। ফলে চলতি অর্থবছরে প্রায় ১৪০ কোটি ডলারের ঘাটতি দেখা গেছে।

শেয়ার করুন

পাঠকের মতামত