আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

সৌদির বাস দুর্ঘটনায় নিহতদের ১১জন বাংলাদেশি

সৌদির বাস দুর্ঘটনায় নিহতদের ১১জন বাংলাদেশি


সৌদি আরবে ওমরাহযাত্রী বহনকারী বাস দুর্ঘটনায় নিহত ৩৬ জনের ১১ জন বাংলাদেশি রয়েছেন।

শনিবার জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটের শ্রম কল্যাণ উইং এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

শ্রম কল্যাণ উইংয়ের প্রথম সচিব কে এম সালাহউদ্দিন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্ঘটনাকবলিত গাড়িতে ১৩ জন বাংলাদেশি ছিলেন। যাদের দুজন মদিনায় অবতরণ করেন। বাকি ১১ জন মক্কার যাত্রী হিসেবে বাসটিতে ছিলেন।

প্রসঙ্গত, গত ১৬ অক্টোবর মদিনা থেকে ১৯০ কিলোমিটার দূরে এই দুর্ঘটনা ঘটে।

দূতাবাস জানিয়েছে,  প্রাথমিকভাবে ১০ জনের নাম সংগ্রহ করা গেলেও বাস কর্তৃপক্ষ ইকামা নম্বর বা অন্যান্য কোনো তথ্য দিতে পারেনি।

মদিনার আল-মিকাত হাসপাতালে নিহতদের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, স্বজনরা যোগাযোগ করলে ওই হাসপাতাল মরদেহ শনাক্ত করার ব্যাপারে সহযোগিতা করা হবে। তবে মরদেহগুলো নিজ দেশে নিয়ে যাওয়ার উপযোগী নয় বলেও জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সার্বিক অবস্থা পর্যালোচনা করে দেখা যাচ্ছে, ডিএনএ টেস্ট ছাড়া কোনোভাবেই মৃত ব্যক্তিদের পূর্ণাঙ্গ তথ্য পাওয়া সম্ভব না।

এদিকে, সড়ক দুর্ঘটনাটি নিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবের কাছে একটি প্রতিবেদনও পাঠিয়েছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, বাসে ৪০ জন যাত্রী ছিলেন। বাসটি মদিনা থেকে মক্কা যাচ্ছিল। দুর্ঘটনায় নিহত হন ৩৬ জন। আহত হয়েছেন ৪ জন। বাসে ১৩ জন বাংলাদেশি ছিলেন। তবে ১৩ জনের মধ্যে ২ জন বাংলাদেশি মদিনা নেমে যান। বাকিরা বাসে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মারা যান।

এদিকে, নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শেয়ার করুন

পাঠকের মতামত