আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

কাশ্মির ইস্যুতে এরদোগানের বক্তব্যে ‘ক্ষুব্ধ মোদি’, তুরস্ক সফর বাতিল

কাশ্মির ইস্যুতে এরদোগানের বক্তব্যে ‘ক্ষুব্ধ মোদি’, তুরস্ক সফর বাতিল


কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিলের বিরুদ্ধে এরদোগানের অবস্থান ও জাতিসঙ্ঘের সাধারণ পরিষদে বিষয়টি নিয়ে জোরালো বক্তৃতায় রাখার জের ধরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারত সফর বাতিল করেছে নয়া দিল্লি। যদিও ভারত বলছে, এই সফর হওয়ারই কথা ছিল না।

তবে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, কাশ্মির নিয়ে তুরস্কের অবস্থানে ক্ষুব্ধ ভারত। যে কারণে মোদির সম্ভাব্য সফরটি বাতিল হয়ে যাচ্ছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেন, বিশেষ মর্যাদা বাতিলের মধ্য দিয়ে কাশ্মিরের ৮ মিলিয়ন মানুষকে কার্যত বন্দি করা হয়েছে। সংকট নিরসনে এগিয়ে না আসায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনাও করেন তিনি। সেপ্টেম্বরে রাজধানী আঙ্কারায় পাকিস্তানের জন্য যুদ্ধজাহাজ নির্মাণ কাজের উদ্বোধন করতে গিয়ে এরদোগান কাশ্মির পরিস্থিতিকে ফিলিস্তিনের সঙ্গে তুলনা করেন।

কয়েক মাস আগে জাপানের ওসাকায় মোদি ও এরদোগানের সাক্ষাতের পর থেকেই মোদির তুরস্কর সফরের বিষয়টি নিয়ে দুই দেশের আলোচনা শুরু হয়। এ বছরের শেষ দিকে ওই সফর অনুষ্ঠিত হবে বলেই ধারণা করা হচ্ছিল।

নয়া দিল্লিতে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত সাকির ওজকান তোরুনলার দ্য হিন্দুকে বলেন, নরেন্দ্র মোদির তুরস্ক সফরের বিষয়টি নিয়ে সম্প্রতি আলোচনা হয়েছিল। যদিও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এ ধরনের সফরের কোন আলোচনা হয়নি।

এ বছর আগস্টের প্রথম সপ্তাহে ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিলের মাধ্যমে কাশ্মিরের বিশেষ মর্যাদা কেড়ে নেয় ভারত। একই দিনে কাশ্মিরকে দুই ভাগ করে সরাসরি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করতে রাজ্যসভায় একটি বিলও পাস করা হয়। এ ঘটনায় কাশ্মিরীদের পক্ষে অবস্থান নেয় তুরস্ক।

অক্টোবরের শেষ সপ্তাহে সৌদি আরব সফরে যাচ্ছেন মোদি। সেখান থেকে তার তুরস্কে যাওয়ার কথা ছিল।

শেয়ার করুন

পাঠকের মতামত