আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

কোন দেশের ভূখণ্ড দখলের উদ্দেশ্য আমাদের নেই : এরদোগান

কোন দেশের ভূখণ্ড দখলের উদ্দেশ্য আমাদের নেই : এরদোগান


তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, কোন দেশের ভূখণ্ড দখলের উদ্দেশ্য আমাদের নেই। কারো স্বাধীনতা বা স্বার্থহানিও করতে চাই না। শুধুমাত্র আমাদের জাতীয় নিরাপত্তার স্বার্থে সন্ত্রাসীদের বিরুদ্ধে বর্তমানে উত্তর সিরিয়ায় তুর্কি সেনাবাহিনীর অভিযান চলছে। সন্ত্রাসীদের বিতাড়িত করেই তুর্কি সেনারা ফিরে আসবে।

পশ্চিমা দেশগুলোর বিভিন্ন যুদ্ধের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, অন্যদের হয়তো ইরাক, সিরিয়া, আফগানিস্তান, লিবিয়া, আফ্রিকা কিংবা বলকান অঞ্চলে ভিন্ন স্বার্থ থাকতে পারে। কিন্তু সিরিয়ায় তুরস্কের অভিযান নিয়ে আমাদের ভাই-বোনদের মতো আমাদেরও একই উদ্দেশ্য।
এরদোগান আরো বলেন, যারা মনে করে রক্তের চেয়ে তেল দামী তারা এই অভিযানের তাৎপর্য বুঝতে পারবে না।

তুরস্কের প্রেসিডেন্ট আবারো জোর দিয়ে বলেন, তুরস্ক সন্ত্রাসীদের বিরুদ্ধে সব সময়ই কঠিন অবস্থানে থাকবে। তাদের সাথে আলোচনায় বসার প্রস্তাব নাকচ করে দেন।

সম্প্রতি উত্তর সিরিয়ায় অবস্থান নেয়া কুর্দিপন্থী ওয়াইপিজি যোদ্ধাদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে তুরস্কের সেনাবাহিনী। ওয়াইপিজি কুর্দিপন্থী একটি সশস্ত্র গোষ্ঠি যারা তুরস্কের বিচ্ছিন্নতাবাদী পিকেকের সহযোগী। তুর্কি সীমান্তে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য এই সংগঠনটি দায়ী বলে মনে করে তুরস্ক। যে কারণে তাদের এই অভিযান।

শেয়ার করুন

পাঠকের মতামত