আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

দ্বিতীয়বারের মতো জয় পেয়েছেন জাস্টিন ট্রুডো

দ্বিতীয়বারের মতো জয় পেয়েছেন জাস্টিন ট্রুডো


কানাডার জাতীয় নির্বাচনে দ্বিতীয়বারের মতো জয় পেয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তবে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট সরকার গঠন করতে হবে ট্রুডোর দল লিবারেল পার্টিকে।

সোমবার কানাডায় জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ শেষ হওয়ার পর নির্বাচনী ওয়েবসাইট ইলেকশন কানাডা জানিয়েছে, পার্লামেন্টের ৩৩৮ আসনের মধ্যে লিবারেল পার্টি পেয়েছে ১৫৬ আসন। প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টি পেয়েছে ১২২টি আসন। একক সংখ্যাগরিষ্ঠতার জন্য ১৭০টি আসনে জয় পাওয়ার প্রয়োজন ছিল ট্রুডোর দলের।

প্রয়োজনীয় সংখ্যক আসন না পাওয়ায় ট্রুডোকে এখন একটি সংখ্যালঘু সরকার গঠন করতে হবে। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনো আইন পাস করতে তাকে ছোটোখাটো বিরোধী দলের ওপর নির্ভর করতে হবে।

মঙ্গলবার প্রথম প্রহরে মন্ট্রিলে সমর্থকদের উদ্দেশে ট্রুডো বলেছেন, ‘আপনারা করতে সক্ষম হয়েছেন, আমার বন্ধুরা। অভিনন্দন।’

২০১৫ সালে ক্যারিশম্যাটিক ব্যক্তিত্বের অধিকারী ট্রুডো ক্ষমতায় আসেন ট্রুডো। নির্বাচনী প্রচারণার সময় প্রকাশিত ‘ব্ল্যাকফেস’ কেলেঙ্কারির কারণে জনপ্রিয়তায় ধ্বস নামে ট্রুডোর।

শেয়ার করুন

পাঠকের মতামত