আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

কাশ্মীরে হামলা: ভারতীয় সেনাপ্রধানকে চ্যালেঞ্জ পাক সেনাবাহিনীর

কাশ্মীরে হামলা: ভারতীয় সেনাপ্রধানকে চ্যালেঞ্জ পাক সেনাবাহিনীর


আজাদ কাশ্মীরের নীলম উপত্যকায় চারটি সন্ত্রাসী আস্তানা গুঁড়িয়ে দেয়ার দাবি করেছে ভারতীয় সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। তবে চিরবৈরী প্রতিবেশীর এমন দাবি প্রত্যখ্যান করেছে পাকিস্তান।

ভারতের সেনাপ্রধানকে এমন দাবি প্রমাণ করতে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর।

রোববার সকালে চারটি সন্ত্রাসী আস্তানা গুঁড়িয়ে দেয়াসহ পাকিস্তানি ২০ সেনা নিহতের দাবি করে ভারত।

তবে পাকিস্তানের প্রভাবশালী ইংরেজি দৈনিক ডনের প্রতিবেদনের বলা হয়, ভারতের হামলায় পাকিস্তানের এক সেনাসহ ছয় বেসামরিক মানুষ নিহত হয়েছে। এ ঘটনায় আরও নয় বেসামরিক লোক আহত হয়েছে।

তবে ভারতের দাবি প্রত্যাখ্যান করেন পাকিস্তানের আইএসপিআরের মুখপাত্র জেনারেল আসিফ গফুর। তিনি এর সত্যতা প্রমাণ করতে ভারতীয় সেনাপ্রধান বিপিন রাওয়াতকে চ্যালেঞ্জ দেন।

তিনি চারটি সন্ত্রাসী আস্তানা গুঁড়িয়ে দেয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, রোববারের ঘটনায় এক পাকিস্তানি সেনা ও ছয় বেসামরিক লোক নিহত হয়েছেন। কোনো উসকানি ছাড়া ভারতীয় সেনাবাহিনী এ হামলা চালায়।

আসিফ গফুর বলেন, পাকিস্তানি সেনাবাহিনী ভারতে হামলা চালিয়ে দুটি বাংকার ধ্বংস করে। পাকিস্তানের হামলায় ভারতীয় ৯ সেনা নিহত হয়েছে। এছাড়া এ হামলায় বেশ কয়েকজন সেনাবাহিনী আহত হয়েছে।

এদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মোহাম্মদ ফয়সাল টুইট বার্তায় বলেন, ভারতীয় সেনাপ্রধান শুধু দাবি করার জন্যই এমন দাবি করছে।

চারটি সন্ত্রাসী আস্তানা গুঁড়িয়ে দেয়ার ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছে পাকিস্তানে থাকা বিদেশি কূটনৈতিকরা। তারা সেখানে এমন কোনো আলামত পাননি বলে জানিয়েছে সামরিক বাহিনী।

মঙ্গলবার টুইট বার্তায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মোহাম্মদ ফয়সাল আরও বলেন, রোববার সকালে আজাদ-কাশ্মীরের নীলম উপত্যকায় ভারতীয় সেনাবাহিনীর হামলায় চারটি সন্ত্রাসী আস্তানা গুঁড়িয়ে দেয়ার দাবি করা ঘটনাস্থল বিদেশি কূটনৈতিকদের একটি দল প্রথম সাক্ষী হিসেবে পরিদর্শনে গিয়েছে।

কূটনৈকিতকদের সীমান্ত নিয়ন্ত্রণ রেখার (লক) কাছে নওসারি, শাহকোট এবং জুরা সেক্টরে নেয়া হয়। নওসাদা গ্রামে ভারতীয় সেনাবাহিনীর আক্রমণে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিপিন রাওয়াতের দাবির কারণে বিদেশি কূটনৈতিকদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শনের আয়োজন করা হয় বলে পাকিস্তানি সামরিক বাহিনী জানিয়েছে।

ওই এলাকার পরিস্থিতি সম্পর্কে ও কূটনৈতিকদের নিয়ে আইএসপিআরের মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর বিবৃতি দেন। তিনি বলেন, সীমান্ত নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনাবাহিনীর আর্টিলারি শেলের হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন কূটনৈতিকরা।

তিনি বলেন, ২০১৮ সালে ভারত ৩ হাজার ৩৮ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এবং ৫৮ জন বেসামরিক লোককে হত্যা করেছে। এছাড়া ৩১৯ জন গুরুতর আহত হয়েছেন। ২০১৯ সালে দুই হাজার ৬শ আটবার ভারত যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এতে ৪৪ বেসামরিক লোক নিহত হয়েছে এবং ২৩০ জন আহত হয়েছেন।

তিনি বলেন, ভারতীয় সেনাবাহিনী ও পাকিস্তানি সেনাবাহিনী মধ্যে পার্থক্য হল, পাকিস্তান শুধু ভারতীয় পোস্টগুলো টার্গেট করে।

তিনি বলেন, বিদেশি কূটনৈতিকরা জুরা বাজারের দোকান মালিক ও স্থানীয় জনগণের সঙ্গে কথা বলেছেন। ভারতের হামলায় দোকান ও বাসাবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, সব নির্দোষ লোকজন ভারতের হামলার টার্গেট।

ড. ফয়সাল বলেন, আনুষ্ঠানিকভাবে ভারতীয় হাইকমিশনের কোনো প্রতিনিধি দল আজকের সফরে যোগদান করেননি।

জেনারেল গফুর বলেন, কোনো বিদেশি কূটনৈতিক/মিডিয়া হামলার সত্যতা প্রমাণ করতে পারেনি। তিনি ভারতীয় হাইকমিশনের কর্মকর্তাদের উপস্থিতি না থাকা নিয়েও কথা বলেন। তিনি বলেন, হাইকমিশন কি ভালো? কেনো সেনাবাহিনীর প্রধানের পাশে কেউ দাঁড়ায়নি?

পাক আইএসপিআর প্রধান বলেন, ভারতীয় সেনাবাহিনী মিথ্যা দাবির পক্ষে ভারত কোনো হেতু উপস্থাপন করতে পারেনি।

শেয়ার করুন

পাঠকের মতামত