আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

জুয়া খেললেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট

জুয়া খেললেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট


ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো বুধবার তার রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে জুয়া খেললেন। প্রেসিডেন্ট নির্বাচনের প্রধান প্রতিদ্বন্দ্বী ও বিতর্কিত প্রাক্তন জেনারেল প্রাবো সুবিয়ান্তোকে মন্ত্রিসভায় স্থান দিয়ে সবচেয়ে বড় জুয়ার দানটি তিনি খেলেছেন বলে মন্তব্য করেছে বার্তা সংস্থা রয়টার্স।

৬৮ বছরের প্রাবোর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। এছাড়া ১৯৯৮ সালে তার শ্বশুর প্রাক্তন প্রেসিডেন্ট সুহার্তোর পতনের পর ক্ষমতা আকড়ে ধরে রাখতে চেয়েছিলেন স্পেশাল ফোর্সের এই প্রাক্তন প্রধান।

উইদোদোর প্রথম দফা সরকার গঠনের সময় প্রাবো ছিলেন বিরোধী দলীয় নেতা। ২০১৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিলেও পরাজিত হন তিনি। চলতি বছরও নির্বাচনে উইদোদোর কাছে পরাজিত হন তিনি। শেষ পর্যন্ত তাকে নিজের প্রতিরক্ষামন্ত্রী বানালেন সেই উইদোদোই।

জাকার্তাভিত্তিক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের ইভান এ বলেন,‘জোকোইর জন্য প্রাবো অনেক বড় একটি জুয়া। জোকোউইর এজেন্ডা বাস্তবায়ন করে সে চমৎকার প্রতিরক্ষামন্ত্রী হতে পারে। অথবা প্রাবো একটি বিপর্যয় হতে পারে যার মধ্যে ২০২৪ সালের নির্বাচনকে সামনে রেখে সীমান্ত নিরাপত্তা প্রতিষ্ঠা নিয়ে আমলাতান্ত্রিক লড়াই এবং প্রতিরক্ষা খাতে রাজনীতিকরণ রয়েছে।’

প্রাবো অভিজাত রাজনৈতিক পরিবার থেকে এসেছেন। তারা প্রথিতযশা অর্থনীতিবিদ বাবা দেশের প্রথম দুই প্রেসিডেন্ট-সুকর্ন ও সুহার্তোর মন্ত্রিসভার সদস্য ছিলেন। প্রাবোর বিরুদ্ধ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে, বিশেষ করে ১৯৯৮ সালে দেশটির অর্থনৈতিক সংকটের সময়। সুহার্তোর পতনের পর প্রেসিডেন্ট বি এইচ হাবিবর শপথ নেয়ার পরের দিন স্পেশাল ফোর্সের এক স্কোয়াড সেনা নিয়ে প্রাবোকে প্রেসিডেন্ট প্রাসাদে দেখা গিয়েছিল এবং তিনি অভ্যুত্থানের চেষ্টা করেছিলেন। এরপরই প্রাবোকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত