আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

সিরিয়ায় পৌঁছেছে রাশিয়ার সামরিক পুলিশ

সিরিয়ায় পৌঁছেছে রাশিয়ার সামরিক পুলিশ


সিরিয়ার কৌশলগত শহর কোবানিতে পৌঁছেছে রাশিয়ার সামরিক পুলিশ। সিরিয়ার উত্তরা-পূর্বাঞ্চলীয় সীমান্ত এলাকা থেকে কুর্দি ওয়াইপিজি গেরিলা ও তাদের অস্ত্রশস্ত্র সরাতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে তুরস্ক পূর্ণমাত্রায় অভিযান শুরু করবে বলে মস্কো ঘোষণা দেওয়ার একদিন পর সেখানে সামরিক পুলিশ পাঠানো হলো।

ওয়াইপিজি গেরিলা ও তাদের অস্ত্রশস্ত্র সরাতে মঙ্গলবার সোচিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের চুক্তি হয়। গত ৯ অক্টোবর থেকে  সিরিয়ার উত্তরাঞ্চলের ‘নিরাপদ এলাকা’ প্রতিষ্ঠায় কুর্দিদের বিরুদ্ধে অভিযান শুরু করেছিল তুরস্ক। শেষ পর্যন্ত মার্কিন হস্তক্ষেপে কুর্দিদের ওই এলাকা থেকে সরে যেতে পাঁচদিনের সময় দেয় আঙ্কারা।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কোবানিতে রুশ সামরিক পুলিশের উপস্থিতির অর্থ হচ্ছে সিরিয়ার অভ্যন্তরে অন্তত ৩০ কিলোমিটার ভিতরে ওয়াইপিজি গেরিলাদের সরে যাওয়া পর্যবেক্ষণ করবে মস্কো ও দামেস্ক। ওয়াইপিজির সম্পূর্ণ প্রত্যাহারের অর্থ হচ্ছে কুর্দিদের বিরুদ্ধে প্রেসিডেন্ট এরদোয়ানের একটি বড় বিজয়।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ওয়াইপিজির প্রত্যাহার বা সরে যাওয়া পর্যবেক্ষণ করবে সামরিক পুলিশ। ষষ্ঠ দিন থেকে রুশ ও তুর্কি সেনারা যৌথভাবে সিরিয়ার ১০ কিলোমিটার ভেতরে টহল দেবে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ জানিয়েছেন, কুর্দি যোদ্ধারা পিছু না হটলে সিরিয়ার সীমান্ত রক্ষী ও রুশ সামরিক পুলিশ সরে যাবে। এর ফলে অবশিষ্ট কুর্দি যোদ্ধারা তুর্কি সেনাদের মুখে পড়বে।

শেয়ার করুন

পাঠকের মতামত