আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

আবারও বিশ্বসেরা ধনী বিল গেটস

আবারও বিশ্বসেরা ধনী বিল গেটস


হারানো সিংহাসন পুনরুদ্ধার করেছেন বিল গেটস। জেফ বেজসকে হটিয়ে ফের বিশ্বের সেরা ধনী হয়েছেন মাইক্রোসফটের এ সহপ্রতিষ্ঠাতা।

অ্যামাজনের শেয়ারে ব্যাপক দরপতনে শীর্ষ ধনীর তালিকায় দুই নম্বরে নেমে গেছেন জেফ বেজস।

বর্তমানে বিল গেটসের মোট সম্পত্তির পরিমাণ ১০ হাজার ৫৭০ কোটি মার্কিন ডলার। আর ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের প্রতিষ্ঠাতা বেজসের মোট সম্পত্তি ১০ হাজার ৩৯০ কোটি মার্কিন ডলার।

এর আগে ২০১৮ সালে বিল গেটসের ২৩ বছরের রেকর্ড ভেঙে শীর্ষ ধনী হয়েছিলেন বেজস। বিশ্বখ্যাত ম্যাগাজিন ফোর্বেস এর সর্বশেষ প্রকাশিত তালিকায় এই তথ্য উঠে এসেছে।

শনিবার ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, শেয়ার বাজারে অ্যামাজনের শেয়ার মূল্য প্রায় সাত বিলিয়ন ডলার হ্রাস পেয়েছে। বৃহস্পতিবার অ্যামাজনের শেয়ারে সাত শতাংশ পতন ঘটায় বেজোসের সম্পদের পরিমাণ ১০৩ দশমিক ৯ বিলিয়ন ডলারে নেমে যায়।

যুক্তরাষ্ট্রে আর্থিক বছর শুরু জানুয়ারি থেকে। সেই হিসাবে সেপ্টেম্বর অর্থাৎ তৃতীয় প্রান্তিক শেষে ৭০০ কোটি মার্কিন ডলার ক্ষতি হয়েছে অ্যামাজনের। এতে শীর্ষস্থান হারান বেজস।

প্রসঙ্গত, ১৯৯৫ সাল থেকে ২০১৭ পর্যন্ত একটানা শীর্ষ ধনী ছিলেন বিল গেটস। ২০১৮ সালে তার স্থান দখল করেন জেফ বেজস। সে সময় বেজসের মোট সম্পত্তির পরিমাণ ছিল প্রায় ১৬ হাজার কোটি মার্কিন ডলার।

শেয়ার করুন

পাঠকের মতামত