আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

ইরাকজুড়ে ফের বিক্ষোভ, নিহত ৪০

ইরাকজুড়ে ফের বিক্ষোভ, নিহত ৪০


কয়েক দিন বন্ধ থাকার পর শুক্রবার ইরাকজুড়ে বিক্ষোভ শুরু করেছে সাধারণ মানুষ। এতে গতকাল শুক্রবার পুলিশের গুলিতে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এছাড়া দেশজুড়ে আহত হয়েছেন দুই সহস্রাধিক। রয়টার্স ও এএফপির বরাত দিয়ে এ খবর দিয়েছে বিবিসি।

এর আগে কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভে পুলিশের গুলিতে অন্তত দেড় শতাধিক লোক নিহত হয়েছেন বলে স্বীকার করেছে ইরাক সরকার। এসময় বিক্ষোভে প্রশাসন বেশি শক্তি ব্যবহার করেছে বলেও সরকারের পক্ষ থেকে স্বীকার করা হয়েছে।

বিবিসি জানিয়েছে, শুক্রবার বিক্ষোভে বাগদাদে পুলিশের টিয়ারশেলে দুই জন নিহত হন। এছাড়া বেশিরভাগ বিক্ষোভকারী মিলিশিয়া গ্রুপের এবং সরকারি অফিসে প্রবেশের সময় পুলিশের প্রতিরোধের মুখে নিহত হয়েছেন।

নিরাপত্তা বাহিনীর সূত্রের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, ইরাকজুড়ে বিক্ষোভে অন্তত দুই হাজারের বেশি লোক আহব হয়েছেন।

শুক্রবারের বিক্ষোভের আগে ইরাকের শীর্ষস্থানীয় ধর্মীয় নেতারা এবং জাতিসংঘ প্রতিবাদকারীদের সংযত থাকার আহ্বান জানায়।

এর আগে ইরাকের প্রধানমন্ত্রী আব্দেল আব্দুল মাহদি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন যে, বিক্ষোভ করার অধিকার রয়েছে; তবে সহিংসতা সহ্য করা হবে না। এসময় তিনি মন্ত্রিসভায় রদবদলসহ বেশ কিছু সংস্কার প্রস্তাব দেন, যদিও বিক্ষোভকারীরা এতে সন্তুষ্ট হয়নি।

শেয়ার করুন

পাঠকের মতামত