আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় যৌনপাচারবিরোধী অভিযানে গ্রেপ্তার ১০

        গাছের ডাল ভেঙে ৮ বছরের শিশুর মৃত্যু, পরিবার পাচ্ছে ১ কোটি ৪৬ লাখ ডলার ক্ষতিপূরণ

        বিমানের দরজা খোলার চেষ্টা, জরুরি অবতরণ করতে বাধ্য হলো ফ্লাইট

        ওহাইওর একটি বাড়ি থেকে অমানবিক পরিবেশে ১৬ শিশু উদ্ধার, গ্রেপ্তার ৪ প্রাপ্তবয়স্ক

        এম্পায়ার স্টেটে উঠে প্রেমের প্রস্তাব, আটক দুইজন

        যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদে নবায়ন করল না উত্তর আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তি

        ক্যালিফোর্নিয়ায় বাড়ছে গ্যাস কর, ৪ জুলাইয়ের ছুটির আগে বাড়বে জ্বালানির খরচ

        ক্যালিফোর্নিয়ার আগ্নেয়গিরিতে ১,৫০০ ফুট নিচে পড়েও প্রাণে বাঁচলেন নারী পর্বতারোহী

        দোহায় মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করবেন মার্কিন দূতরা, ইরানি কর্মকর্তাদের সঙ্গে নয়

        যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহ, জারি জরুরি সতর্কতা

        ক্রিপ্টোকারেন্সি থেকে এক বছরে ট্রাম্পের আয় ১০০ কোটি ডলারের বেশি

        জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখল মার্কিন সুপ্রিম কোর্ট, ট্রাম্পের উদ্যোগে বড় ধাক্কা

        ৮ কোটি ৫০ লাখ পাউন্ড পচা খাবারে নাকাল লস এঞ্জেলেস

        ক্যালিফোর্নিয়ার শেল্টারে ১১৭ কুকুরের কবর, ৬০০টির খোঁজ নেই

        ক্যালিফোর্নিয়ায় টেসলার ধাক্কায় শপিং সেন্টারে নিহত ৭৯ বছর বয়সী নারী

        যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা প্রশমনের পথে, আপাতত হামলা বন্ধে সম্মতি

        অবতরণের সময় ড্রোনের ধাক্কার দাবি জেটব্লু পাইলটের

        দেরিতে পৌঁছানো ডাকযোগে ভোট গণনার পক্ষে সুপ্রিম কোর্টের রায়, ট্রাম্পের বড় ধাক্কা

        অবৈধ বর্জ্য তদন্তে মিলল মাদক কারখানা, জব্দ ৮০০ পাউন্ডের বেশি মেথ

        হাসপাতালের নামে প্রতারণা, সতর্ক করল দক্ষিণ ক্যালিফোর্নিয়া

মিয়ানমার সেনাদের গুলিতে জিম্মি সেনা ও পুলিশ নিহত

মিয়ানমার সেনাদের গুলিতে জিম্মি সেনা ও পুলিশ নিহত


বিদ্রোহীদের হাতে জিম্মি প্রায় অর্ধশত সেনা ও পুলিশ সদস্যদের বহন করা দুটি নৌকা ডুবিয়ে দিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী। রোববার আরাকান আর্মি এ তথ্য জানিয়েছে।

এ ঘটনায় অনেকেরই মৃত্যু হয়েছে বলেও জানিয়েছে বিদ্রোহী গোষ্ঠীটি।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চরমপন্থি বৌদ্ধদের সংগঠন আরকান আর্মি শনিবার অর্ধ শতাধিক ব্যক্তিকে অপহরণ করেছিল। এদের অধিকাংশই ছিলো নিরাপত্তা বাহিনীর সদস্য।

রাখাইনের স্বায়ত্ত্বশাসন দাবি করা আরাকান আর্মি জানিয়েছে, সেনারা তিনটি নৌকা লক্ষ্য করে গুলি ছুঁড়েছিল। এগুলোর  মধ্যে দুটি নৌকা ডুবে গেছে এবং একটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এক বিবৃতিতে গোষ্ঠীটি বলেছে,‘গুলি থেকে রক্ষার কোনো ব্যবস্থা না থাকায় অনেকেই নিহত হয়েছে।’

রয়টার্সের পক্ষ থেকে এ ব্যাপারে দুই সেনা মুখপাত্রের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তারা ফোন ধরেন নি।

শেয়ার করুন

পাঠকের মতামত