আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

‘বীরত্বের জন্য’ কাশ্মিরে ভারতীয় সেনাদের মিষ্টি খাওয়ালেন মোদি

‘বীরত্বের জন্য’ কাশ্মিরে ভারতীয় সেনাদের মিষ্টি খাওয়ালেন মোদি


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাশ্মিরে গিয়ে ভারতীয় সেনাদের মিষ্টিমুখ করিয়েছেন। এসময় পাকিস্তানের আজাদ কাশ্মির নিয়ে নিজের ‘যন্ত্রণার কথা’ ব্যক্ত করেন তিনি। রোববার ভারতশাসিত জম্মু-কাশ্মিরের পুঞ্চের রাজৌরিতে নিয়ন্ত্রণরেখায় মোতায়েনকৃত ভারতীয় সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলি উৎসব উদযাপন করেন মোদি। এসময় তিনি সামরিক পোশাকে নিয়ন্ত্রণ রেখায় সেনা জওয়ানদের সঙ্গে শুভেচ্ছা ও মিষ্টি বিনিময় করেন এবং সেখানে প্রায় ঘণ্টা দুয়েক সময় কাটান।

পাকিস্তানের আজাদ কাশ্মির নিয়ে নিজের ‘যন্ত্রণার কথা’ জানিয়ে সেনা জওয়ানদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে নরেন্দ্র মোদি দাবি করেন,‘দেশভাগের পরে কাশ্মির দখলের ছক কষেছিল পাকিস্তান। আমাদের সেনারা সেই ছক ব্যর্থ করে দেন। কিন্তু কাশ্মিরের কিছু অংশ ওদের হাতে থেকে গেছে। ‘বেআইনিভাবে’ ওরা সেই অংশ ‘দখল করে’ আছে। সেই যন্ত্রণা আমরা ভুলিনি!’

রাজৌরির সেনা সদর দফতরে উপস্থিত প্রায় একহাজার সেনা জওয়ানের উদ্দেশে মোদি আরো বলেন,‘আপনাদের বীরত্বের জন্যই কেন্দ্রীয় সরকার এমন সব সিদ্ধান্ত নিতে পারছে যা আগে অসম্ভব বলে মনে করা হতো।’ এভাবে তিনি পরোক্ষভাবে পুলওয়ামায় সন্ত্রাসী হামলার পরে পাকিস্তানের বিরুদ্ধে হামলা ও জম্মু-কাশ্মিরের বিশেষ মর্যাদাসম্বলিত ৩৭০ ধারা বিলোপের কথা বলতে চেয়েছেন বলে মনে করা হচ্ছে।

শেয়ার করুন

পাঠকের মতামত