আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

আগাম নির্বাচনের প্রস্তাব পার্লামেন্টে প্রত্যাখ্যান

আগাম নির্বাচনের প্রস্তাব পার্লামেন্টে প্রত্যাখ্যান


ব্রিটিশ পার্লামেন্টে প্রধানমন্ত্রী বরিস জনসনের আগাম নির্বাচনের একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এমপিরা। সোমবার হাউস অব কমন্সে ১২ ডিসেম্বর আগাম নির্বাচন চেয়ে ভোট হলে দুই-তৃতীয়াংশ এমপির ভোট পেতে ব্যর্থ হন বরিস।

প্রস্তাবের পক্ষে ২৯৯ ভোট ও বিপক্ষে ৭০ ভোট পড়ে। কিন্তু ফিক্সড-টার্ম পার্লামেন্ট অ্যাক্ট অনুযায়ী এই প্রস্তাব পাসের জন্য দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্থাৎ অন্তত ৪৩৪টি ভোট প্রয়োজন ছিল। কিন্তু রক্ষণশীল দলের সব সদস্য ও লিবারেল ডেমোক্রেট সদস্যদের মধ্যে একজন বাদে সবাই প্রস্তাবের পক্ষে ভোট দিলেও তা যথেষ্ট হয়নি। লিব ডেমের ওই সদস্য বিপক্ষে ভোট দেন।

লেবার দলের অধিকাংশ সদস্যই ভোট দেওয়া থেকে বিরত ছিল। এসএনপি ও ডিইউপি দলের সদস্যরাও ভোটে অংশ নেয়নি। ভোটের পর জনসন জানিয়েছেন, তিনি এমন একটি আইন পাশের চেষ্টা করবেন যেটায় শুধু সাধারণ সংখ্যাগরিষ্ঠতা হলেই চলবে, আগের মতো দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেতে হবে না। কিন্তু এটি করতেও লিব ডেম ও এসএনপির সমর্থন পেতে হবে।

জনসন বলেছেন, পার্লামেন্ট ‘অকার্যকর’ হয়ে আছে এবং ‘দেশকে আর জিম্মি করে রাখতে পারে না’; এর জবাবে বিরোধীদল লেবার বলেছে, প্রধানমন্ত্রীকে বিশ্বাস করা যায় না।

বরিস ১২ ডিসেম্বরের আগাম নির্বাচনের জন্য হাউস অব কমন্সের সমর্থন পেতে মঙ্গলবার ফের চেষ্টা করবেন বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন

পাঠকের মতামত