আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

পাকিস্তানে ট্রেনে বিস্ফোরণ, ৭৩ জন নিহত

পাকিস্তানে ট্রেনে বিস্ফোরণ, ৭৩ জন নিহত


পাকিস্তানে একটি ট্রেনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ৭৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় অর্ধশত ।

বৃহস্পতিবার পাঞ্জাব প্রদেশের লিয়াকতপুরে করাচি থেকে রাওয়ালপিন্ডিগামী তেজগাম ট্রেনটিতে এ ঘটনা ঘটে। রান্নার জন্য রাখা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সরকারি কর্মকর্তারা।

জিও টেলিভিশন জানিয়েছে,  বিস্ফোরণের পর আগুনে ধরে গেলে ট্রেনের তিনটি বগি বিধ্বস্ত হয়েছে।

জেলার অগ্নিনির্বাপন বাহিনীর প্রধান বাকির হুসেইন বলেছেন, ৭৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।’

তিনি জানান, নিহতদের মধ্যে কয়েকজন আগুনের ধোঁয়া থেকে বাঁচতে চলন্ত ট্রেন থেকে লাফ দিয়েছিলেন।

রেলমন্ত্রী শেখ রশিদ বলেছেন, ‘দুটি রান্নার চুলা বিস্ফোরিত হয়েছে। ওই সময় রান্না হচ্ছিল। রান্নার তেল থাকায় আগুন আরো ছড়িয়ে পড়ে। ট্রেন থেকে লাফ দিয়ে পড়ে অনেকের মৃত্যু হয়েছে।’

তিনি জানান, যে বগিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তাতে তাবলিগ জামাতের একটি দল ছিল। তারা সেখানে সকালের নাস্তার জন্য রান্না করছিলেন। তাদের সিলিন্ডার বিস্ফোরণে এ ঘটনা ঘটেছে।

ঔপনিবেশিক আমলে নির্মিত পাকিস্তানের রেলব্যবস্থা গত কয়েক দশক ধরে সংস্কারহীন। গত জুলাইয়ে ট্রেন দুর্ঘটনায় দেশটিতে নিহত হয় ১১ জন। সেপ্টেম্বরে আরেকটি দুর্ঘটনায় নিহত হয় চার জন।

শেয়ার করুন

পাঠকের মতামত