আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

সেনাবাহিনীকে ব্যঙ্গ করায় মিয়ানমারে ৫ কবিকে দণ্ড

সেনাবাহিনীকে ব্যঙ্গ করায় মিয়ানমারে ৫ কবিকে দণ্ড


একটি নাট্যাংশে সেনাবাহিনীকে ব্যঙ্গ করে কাব্য থাকায় মিয়ানমারের পাঁচজন কবিকে এক বছরের দণ্ড দিয়েছে দেশটির আদালত। তারা হলেন- কেই খিন তুন, জেই য়ার লুইন, পেয়িং পিয়ো মিন, পেয়িং ইয়ে থু ও জ লিন এইটুট।

তারা সবাই ‘পিকক জেনারেশন’ নামের একটি কবিগৌষ্ঠীর সদস্য। তাদের সবাই গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। যে আইনে তাদের দণ্ড দেয়া হয়েছে সেটি জামিন অযোগ্য। ফলে এই পাঁচ কবিকে কারাভোগ করতেই হচ্ছে।

দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, সেনাবাহিনীকে হুমকি ও সেনাসদস্যদের অবমাননা করে তথ্য প্রচাররোধের আইনে গত বুধবার এই পাঁচজনকে সাজা দেয়। চলতি বছরের এপ্রিল মাসে তাদেরকে গ্রেপ্তার করা হয়। আইনে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। এছাড়া এই অপরাধের জামিন অযোগ্য।

আদালতে আনীত অভিযোগের মধ্যে বলা হয়েছে, এই কবিদের দল কাব্য, হাস্যরস ও নাচের যৌথ সমন্বয়ে পরিবেশিত থাংগিয়াতের (এক ধরণের ব্যাঙ্গাত্মক নাট্যাংশ) মাধ্যমে সামরিক বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। এছাড়া তারা উপস্থিত দর্শকদের সামরিক জ্যাকেট পরা একটি কুকুরের ছবি দেখিয়েছে।

এর আগে পিকক জেনারেশনের কর্মকাণ্ড নিয়ে মিয়ানমারের সংসদে সেনাবাহিনীর অংশীদারিত্বের কঠোর সমালোচনা করা হয়। তাদের পরিবেশনা ফেসবুকে লাইভ বা সরাসরি সম্প্রচার করার অভিযোগে আরও তিন সদস্যকে অভিযুক্ত করা হয়েছে।

বিচারক রায়ে বলেন, ‘তাদের পরিবেশনা যে উদ্দেশ্যবিহীন ছিল না, জনসমক্ষে তাদের পরিবেশনার শব্দগুচ্ছেই তা বোঝা যায়। এ কারণে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হয়েছে।’

রায়ের প্রতিক্রিয়া জানিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ-পূর্ব এশিয়ার গবেষণা পরিচালক জোয়ান ম্যারিনোর বলেন, ‘ব্যঙ্গধর্মী পরিবেশনার কারণে লোকজনকে শাস্তি দেয়া বোঝাচ্ছে মিয়ানমারের বাকস্বাধীনতার অবস্থা কতো বাজে। এই শিল্পীরা বিবেকের কাছে বন্দি। মিয়ানমারের কর্তৃপক্ষের চামড়া এতটাই পাতলা যে তারা সামান্য সমালোচনাও সহ্য করতে পারে না।’

এর আগে আগস্টে ইয়াঙ্গুনের একটি আদালত দেশটির বিখ্যাত চলচ্চিত্র নির্মার্তাকে সেনাবাহিনীকে অবমাননার দায়ে কারাদণ্ড দেয়। ওই চলচ্চিত্র নির্মার্তা ফেসবুকে এক পোস্টের মাধ্যমে সেনাবাহিনীর সমালোচনা করেছিলেন।

মিয়ানমারের বাকস্বাধীনতা বিষয়ক অ্যাডভোকেসি গ্রুপ আথানের তথ্যানুসারে, চলতি বছরের প্রথম ছয় মাসে একই আইনে ২৬ ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত