আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

হ্যালোউইনের অদ্ভুত সাজে সজ্জিত আমেরিকা

হ্যালোউইনের অদ্ভুত সাজে সজ্জিত আমেরিকা

আজ ৩১শে অক্টোবর, মার্কিন যুক্তরাষ্ট্রে পালিত হচ্ছে হ্যালোইন ডে। যুক্তরাষ্ট্রের অন্যতম তিনটি বৃহৎ  উৎসবের একটি হচ্ছে এই হ্যালোউইন উৎসব।
হ্যালোউইন মূলতঃ প্রাচীন সেলটিক ফসল উত্সব, বিশেষত গ্যালিকী উত্সব সামহেইন থেকে উদ্ভূত হয়েছিল।

ধারণা করা হয়, এই জাতীয় উত্সবগুলির পেছনে পৌত্তলিক শিকড় থাকতে পারে; এবং সামহেইন নিজেই প্রথম চার্চ দ্বারা হ্যালোউইন হিসাবে খ্রিস্টান হয়েছিল।
এর থেকে বোঝা যায় যে, হ্যালোউইন উৎসবের সাথে কিছুটা ধর্মীয় সংশ্রব ছিলো, যদিও আমেরিকানরা হ্যালোউইনের সাথে ধর্মীয় সংশ্লিষ্টতা স্বীকার করতে নারাজ। ধর্মীয় সংশ্লিষ্টতার আরেকটি উপলক্ষণ হচ্ছে, হ্যালোউইনের সময় মৃতব্যক্তির নিকটাত্মীয় ও স্বজনরা অদ্ভুত সাজসজ্জা করে গভীর রাত অব্দি সেমিটেরিতে অবস্থান করে। তারা মনে করে হ্যালোউইনের সময় মৃতব্যক্তির আত্মা জাগ্রত হয়। এই অনুভূতি থেকে তারা অদ্ভুত সাজে সেমিটেরিরে হাজির হয়ে মৃত্যু পরবর্তী জীবনকে উপলব্ধির চেষ্টা করে।

হ্যালোউইন উদযাপনের একটা অন্যতম উক্তি হলো,  'ট্রিক-বা-ট্রিটিং'(Trick-or-treating)। এর সারমর্ম হচ্ছে
ধাপ্পাবাজি করো অথবা প্রতারিত/প্রভাবিত হও;
চমকে দাও অথবা প্রভাবিত হও; বোকা বানাও বোকা বনে যাও।

হ্যালোউইনের অন্যতম ট্রেডিশন হলো পামকিন বা একপ্রকার মিস্টিকুমরা বিশেষ বাড়ির সামনে জড়ো করা, অদ্ভুত পোশাক ও অঙ্গসজ্জা, জ্যাক-ও-লণ্ঠন তৈরি করা, বিভিন্ন প্রাণীর মুখোশ, কৃত্রিম ফসিল আলোক সজ্জা ও ক্যান্ডি/লয়ে বিতরণ।
প্রতিবছর শুধু হ্যালোউইন উৎসবের জন্য ব্যাপকভাবে ঐ বিশেষ প্রকারের পামকিন বা মিস্টিকুমরা উৎপাদন করা হয়। পামকিন বিক্রয়ের জন্য প্রচলিত সুপারমার্কেট ছাড়াও মাঠেঘাটে অস্থায়ী বা ভাসমান বাজার বসে।

৩১শে অক্টোবর মূল হ্যালোউইন ডে হলেও মূলতঃ অক্টোবরের মধ্যভাগ থেকেই বার, ক্লাব ও বাসাবাড়িতে হ্যালোউইন পার্টি শুরু হয়। হ্যালোউইনের জন্য সরকারি ছুটি না থাকলেও অধিকাংশ মানুষ এসময় বকেয়া ছুটি ব্যাবহার করে প্রিয়জনদের সাথে বিভিন্নরকম বিনোদন ও ভ্রমণের মাঝে সময় কাটান। স্কুল কলেজেও হ্যালোউইনের আনন্দ ভাগাভাগির জন্য ক্যান্ডি বিতরণ বিশেষ সাজসজ্জার বাহারি আয়োজন থাকে।

এসময় 'হ্যাপী হ্যালোউইন' বলে একে অপরকে অভিবাদন জানায়।

শেয়ার করুন

পাঠকের মতামত