আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন তদন্তের প্রস্তাব পাস

ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন তদন্তের প্রস্তাব পাস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন তদন্ত নিয়ে আনুষ্ঠানিকভাবে একটি প্রস্তাবনা পাস করেছে প্রতিনিধি পরিষদ। ফলে অভিশংসন তদন্তের বিষয়ে আর কোনো বাধা থাকল না।

অভিশংসন প্রক্রিয়ায় ডেমোক্রেটিক নিয়ন্ত্রণাধীন প্রতিনিধি পরিষদে এটা ছিল প্রতিনিধিদের জন্য প্রথম পরীক্ষা।
কারণ অভিশংসন তদন্ত নিয়ে এটা ছিলই প্রথম ভোট। আর এতে রিপাবলিকানদের অমত থাকলেও ডেমোক্রেটদের চাপের মুখে তা বাতিল হয়ে গেছে।

প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সদস্যরা এই প্রস্তাবের বিরোধিতা করেছেন। এরপরেও এই প্রস্তাবনার পক্ষে ভোট পড়েছে ২৩২টি এবং বিপক্ষে ১৯৬টি। বৃহস্পতিবার এই ভোটাভুটি অনুষ্ঠিত হয়েছে।

তবে দুই ডেমোক্রেট অভিশংসন তদন্তের বিরোধিতা করে ভোট দিয়েছেন। অপরদিকে একজন স্বাধীন স্বতন্ত্র সদস্য তদন্তের পক্ষে ভোট দিয়েছেন। অভিশংসন তদন্ত পরবর্তীতে প্রতিনিধি পরিষদে কিভাবে এগিয়ে যাবে সে বিষয়েই এই প্রস্তাবনা। প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিশংসন করা হবে কিনা বিষয়টি তা নয়।

প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি গত আগস্ট থেকে এ বিষয়ে তদন্ত শুরুর নির্দেশ দেন। তখন ভোটাভুটি ছাড়াই এ বিষয়ে কার্যক্রম শুরু হয়েছিল। সে কারণে এই তদন্তকে অবৈধ বলে দাবি করছিলেন রিপাবলিকানরা। কিন্তু সম্প্রতি আদালত সেই দাবি খারিজ করে দেয়। হোয়াইট হাউস এই তদন্তে কোনও রকম সহযোগিতা করবে না বলেও জানিয়েছিল।

আগামী প্রেসিডেন্ট নির্বাচনে অন্যতম প্রেসিডেন্ট পদপ্রার্থী ডেমোক্রেট নেতা জো বিডেন ও তার ছেলের বিরুদ্ধে তদন্ত করতে ট্রাম্প ইউক্রেনকে চাপ দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে। ইউক্রেসের গ্যাস কোম্পানি বুরিসমায় কাজ করতেন বিডেনের ছেলে। তবে এ বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছেন ট্রাম্প।

শেয়ার করুন

পাঠকের মতামত