আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনি নিহত

ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনি নিহত

গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় এক ফিলিস্তিনি নিহত হয়েছে। শনিবার এই হামলা চালানো হয় বলে জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

গাজার একটি নিরাপত্তা সূত্র জানায়, শনিবার সকালে হামাস ও তাদের মিত্রদের ঘাঁটি লক্ষ্য করে বেশ কয়েকটি হামলা চালায় ইসরায়েল।

ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে, হামাসের অবস্থান লক্ষ্য করে তাদের বৃহৎ অভিযান পরিকল্পনার অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে। এর লক্ষ্যবস্তু ছিল হামাসের নৌঘাঁটি, একটি সামরিক স্থাপনা ও অস্ত্র উৎপাদন কেন্দ্র।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় এক ব্যক্তি নিহত হয়েছে। নিহতের নাম আহমেদ আল-শেহরি (২৭)। তবে নিহত ব্যক্তি হামাসের সঙ্গে সংশ্লিষ্ট কিনা তা জানানো হয়নি।

গাজা উপত্যকা থেকে হামলা ও পাল্টা হামলার বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে বলে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিনিধি।

হামাসের একটি সূত্র জানায়, ইসরায়েলি হামলায় অংশ নেওয়া বিমান লক্ষ্য করে গুলি ছুড়েছে তারা। ইসরায়েলের সেনাবাহিনীও গাজা থেকে গুলি ছোড়ার কথা নিশ্চিত করেছে।

শুক্রবার গাজা থেকে ইসরায়েল লক্ষ্য করে দশটি রকেট নিক্ষেপের পর ইসরায়েল এই বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তাদের আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এর মধ্যে আটটি রকেট ভূপাতিত করেছে।

শেয়ার করুন

পাঠকের মতামত