আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

কোনও অগণতান্ত্রিক দাবি মানা হবে না: ইমরান খান

কোনও অগণতান্ত্রিক দাবি মানা হবে না: ইমরান খান

বিক্ষোভকারীদের কোনও অগণতান্ত্রিক ও অসাংবিধানিক দাবি মেনে না নেওয়ার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সরকারবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় গঠিত সরকারি কমিটিকে নিজের এমন মনোভাবের কথা সাফ জানিয়ে দিয়েছেন তিনি। শনিবার পাকিস্তানি সংবাদমাধ্যম জিও টিভি-র খবরে বলা হয়েছে, উদ্ভূত পরিস্থিতি নিয়ে সরকারি আলোচকরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলে তাদের কাছে নিজের মনোভাব জানিয়ে দেন ইমরান খান।

অর্থনৈতিক দুর্ভোগের অভিযোগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগের দাবিতে এ বিক্ষোভের ডাক দিয়েছেন দেশটির প্রভাবশালী ইসলামপন্থী রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলাম। দলটির প্রধান মাওলানা ফজলুর রহমানের ডাকে সাড়া দিয়ে রাজধানী ইসলামাবাদে ‘আজাদি মার্চে’ অংশ নিচ্ছেন হাজার হাজার বিক্ষোভকারী। কয়েকশ’ গাড়ি নিয়ে গত রবিবার এ বিক্ষোভ শুরু হয়। ইমরান খানকে পদত্যাগের জন্য আগামী রবিবার পর্যন্ত সময় বেধে দেওয়া হয়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে সরকারি আলোচকরা শনিবার ইমরান খান ও তার দলের সঙ্গে সাক্ষাৎ করেন। ক্ষমতাসীন তেহরিক-ই-ইনসাফ পার্টির কোর কমিটির সঙ্গে তাদের আলোচনায় সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করা হয়।

জিও টিভির খবরে বলা হয়েছে, প্রতিরক্ষামন্ত্রী পারভেজ খাত্তাকের নেতৃত্বাধীন সরকারি আলোচক কমিটি মাওলানা ফজলুর রহমানের নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের রাহবার কমিটির সঙ্গে যোগাযোগ করেছে। ইমরান খান খাত্তাকের কমিটিকে রাহবার কমিটির সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। বিক্ষোভকারীরা যেন সরকারকে ব্ল্যাকমেইল করতে না পারে সে বিষয়েও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ইমরান। তিনি বলেন, বিক্ষোভকারীরা ব্ল্যাকমেইল করতে চাইলে কোনও আলোচনা হবে না। তবে নিজেদের যৌক্তিক দাবিদাওয়া থাকলে সেটি তারা গণতান্ত্রিক পদ্ধতিতে প্রধানমন্ত্রীকে জানাতে পারে।

যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর প্রস্তুতি নিয়ে রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন ইমরান খান। শুক্রবার ইসলামাবাদে আজাদি মার্চে মাওলানা ফজলুর রহমান প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি পুনর্ব্যক্ত করেন। ওই ঘোষণার পর ক্ষমতাসীন পিটিআই-এর গঠিত কমিটি মাওলানা ফজলুর রহমানের সঙ্গে আবারও সাক্ষাতের সিদ্ধান্ত নেয়।

শেয়ার করুন

পাঠকের মতামত